সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৬, ৯:২৮:১২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি| বৃহস্পতিবার সিলেটের গোয়াইনঘাট ও ˆজন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়|
বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক|
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আওতাধিন বাংলাবাজার, লাফার্জ, সংগ্রাম, প্রতাপপুর, তামাবিল, শ্রীপুর, মিনাটিলা ও ডিবিরহাওর বিওপি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গরু, মহিষ, ছাগল, চিনি, চকলেট এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করা হয়| জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ ৩৬ হাজার টাকা|
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে| এরই অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ করা হয়েছে| জব্দকৃত পণ্যের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধিন|





