লিডিং ইউনিভার্সিটিতে শেক্সপিয়ারের জন্মদিন উদযাপন
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৬, ৯:৪৫:৫৫ অপরাহ্ন

লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের আয়োজনে বিখ্যাত ইংরেজ কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের জন্মদিন উদযাপন করা হয়েছে| এ উপলক্ষে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ˆসয়দ আব্দুল হাই এবং বিশেষ অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন উপস্থিত ছিলেন|
ইংরেজি ভাষার সর্বকালের সেরা লেখক উইলিয়াম শেক্সপিয়ার উল্লেখ করে ˆসয়দ আব্দুল হাই বলেন, তিনি ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক, কবি এবং পৃথিবীর অন্যতম সেরা নাট্যকার| শেক্সপিয়ারের জন্মদিন উদযাপন করার জন্য তিনি ইংরেজি বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করেন|
শেক্সপিয়ারের সৃষ্টিকর্ম সমাজকে ইতিবাচকভাবে পরিবর্তন করে উল্লেখ করে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, শেকসপিয়ারকে অনেক সময়ই ইংল্যান্ডের জাতীয় কবি এবং ‘দ্য বার্ড অফ অ্যাভন’ বলা হয়| তিনি আরো বলেন, তাঁর রচনাগুলো পৃথিবীর সকল প্রধান ভাষায়ই অনূদিত হয়েছে এবং আজও তার নাটক অত্যন্ত জনপ্রিয় ও বহুচর্চিত|
ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মিসেস শাম্মি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ প্রমুখ| ¯^াগত বক্তব্য প্রদান করেন ইংরেজি বিভাগের প্রভাষক এনাম আহমেদ|
ইংরেজি বিভাগের ৬৭তম ব্যাচের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহার সঞ্চালনায় অনুষ্ঠানে সনেট উপস্থাপন করেন শিক্ষার্থী আয়শা তালুকদার, খাদিজা আক্তার, সামিয়া ইসলাম, সলিলকিতে ছিলেন তৃষা দেবনাথ| উইলিয়াম শেকসপিয়ারের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন ৬১তম ব্যাচের শিক্ষার্থী অহনা আনজুম জুঁই| কুইজ প্রতিযোগিতায় প্রথম ৬১তম ব্যাচের শিক্ষার্থী অহনা আনজুম জুঁই, দ্বিতীয় সামিহা আবিদা চৌধুরী এবং তৃতীয় নমিতা ভট্টাচার্য অরচি| বিজ্ঞপ্তি




