দোয়ারার ˆননগাঁও গ্রামে জুয়া ও মাদক নিয়ন্ত্রনে থানায় অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৬, ৯:৪৪:১৭ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের ˆননগাঁও গ্রামে জুয়া খেলা ও মাদক বেচাকেনা সেবনের অভিযোগে স্থানীয় ˆননগাঁও সন্ত্রাস ও মাদক বিরোধী কমিটির লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের করেছেন| বুধবার রাতে ˆননগাঁও সন্ত্রাস ও মাদক বিরোধী কমিটির পক্ষ থেকে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ বরাবর এ অভিযোগ দাখিল করা হয়|
অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার ৩নং দোয়ারাবাজার সদর ইউনিয়নের ˆননগাঁও গ্রামের বিভিন্ন দোকান, মাঠ ও জনসমাগমস্থলে দিনের পাশাপাশি রাতেও নিয়মিত জুয়া খেলা অনুষ্ঠিত হচ্ছে| একইসঙ্গে ওই এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রি ও সেবনের ঘটনাও ঘটছে বলে অভিযোগে বলা হয়েছে|
স্থানীয় সচেতন মহল জানায়, এসব অবৈধ কর্মকাণ্ডের কারণে এলাকার যুবসমাজ ক্রমেই বিপথগামী হয়ে পড়ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে| বিষয়টি নিয়ে গ্রামবাসীর মধ্যে উদ্বেগ বিরাজ করছে|
এ প্রেক্ষিতে ˆননগাঁও সন্ত্রাস ও মাদক বিরোধী কমিটির আহ্বায়ক মো. আব্দুল গফ&ফার ও যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমানের নেতৃত্বে সদস্যরা একত্রিত হয়ে লিখিত অভিযোগ প্রস্তুত করেন এবং তা থানায় জমা দেন|
এসময় উপস্থিত ছিলেন, মো. আব্দুল গফ&ফার (আহ্বায়ক), মো. মতিউর রহমান (যুগ্ম আহ্বায়ক), মো. হাফিজুর রহমান, মো. তাজুল ইসলাম, মো. রফিক মিয়া, মো. রকিব আলী, মো. আমির আলী, মো. সিরাজ আলী, মো. সুন্দর আলী, মো. মুজিবুর আলী, মো. আবুল কাইয়ুম, মো. বাবুল আলী, মো. সুমন মিয়া, মো. ইলিয়াছ আলী, অমল দাস, আসাদ আলী, আব্দুল মান্নান, মো. লিয়াকত আলী, মো. কবির মিয়া, মো. আসাদ আলী ও জিনু মিয়া|
এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম তালুকদার বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি| বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে|




