গণদাবী পরিষদের সাপ্তাহিক সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৬, ৯:৪১:২৭ অপরাহ্ন
বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির নিয়মিত সাপ্তাহিক সভা বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ৯নং সুরমা মার্কেটের ৩য় তলায় অনুষ্ঠিত হয়|
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মো. বদরুল ইসলাম জাহাঙ্গীর এর সভাপতিত্বে ও ইকবাল হোসেন আফাজ এর পরিচালনায় সভায় বক্তারা বলেন, সম্প্রতি প্রচণ্ড গরমের সময় সিলেটসহ সারাদেশে ভয়াবহ বিদ্যুতের লোডশেডিং জনজীবনকে বিপর্যস্ত করে তোলেছে| এসএসসি/ সমান পরীক্ষার্থীসহ শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন ঘটছে| তাই সিলেটের মানুষের চাহিদা পূরণ করে জাতীয় গ্রীডে বিদ্যুৎ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান| এছাড়াও সিলেট গ্যাস ফিল্ডের ৭নং কূপে পর্যাপ্ত পরিমাণ গ্যাস নতুন করে উত্তোলন করা হচ্ছে, অথচ সিলেটের স্থানীয় মানুষের ঘরে গ্যাস না দিয়ে জাতীয় গ্রীডে গ্যাস নেওয়া হচ্ছে| গ্যাস ব্যবহারের ক্ষেত্রে সিলেটের মানুষ দীর্ঘ দিন থেকে ˆবষম্যের শিকার| সিলেটের ঘরে ঘরে জরুরী ভিত্তিতে গ্যাস সংযোগ প্রদানের জোর দাবী জানান| অন্যথায় আন্দোলন গড়ে তুলে, জাতীয় গ্রীডে গ্যাস নেওয়া বন্ধ করে দেওয়া হবে| সভায় সুরমা, কুশিয়রা, মনু, খুয়াই, বড়বাঘা নদী জরুরী ভিত্তিতে খননের জোরদাবী জানানো হয়|
সভায় সিলেট-আখাউড়া ডাবল রেললাইন এবং সিলেট-ছাতক রেল লাইন জরুরী ভিত্তিতে চালু করার জন্য এবং দীর্ঘ দিন কেন বন্ধ রাখা হল তা তদন্ত করে বের করা এবং রেলওয়ে লাইনের উভয় পাশে অবৈধভাবে গড়ে উঠা বাসা-বাড়ী, দোকান, মার্কেট উচ্ছেদ ও সিলেট মহানগরীর বিভিন্ন রাস্তা জরুরী ভিত্তিতে মেরামতের জোর দাবী জানান|
সভায় বক্তব্য রাখেন এডভোকেট মাওলানা আব্দুর রকিব, ডা. হাবিবুর রহমান, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট আব্দুল অদুদ, কামরুজ্জামান তারা, মারিয়ান চৌধুরী মাম্মি, সাংবাদিক এম.এ হান্নান, ক্ষমা রাণী দে, এডভোকেট মামুন উর রশিদ, ইকবাল হোসেন আফাজ, আব্দুল মুমিন লাহীন, মুহিবুল ইসলাম ফটিক, আবুল কাশেম হেলাল তপাদার, রুনা বেগম, জাকারিয়া আহমদ মুমিন, রহিমা বেগম ও নাদিয়া ফেরদৌস প্রমুখ| বিজ্ঞপ্তি




