আলমপুরে নারীসহ আটক ২: ইয়াবা উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৬, ৯:৩০:১৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমা থানাধিন এলাকা থেকে ইয়াবাসহ ১ নারীসহ দুইজনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি| বুধবার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে আলমপুর এলাকার মেঘনা পেট্রোল পাম্পের পাশ থেকে তাদের আটক করা হয়| এসময় তাদের কাছ থেকে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়|
আটককৃতরা হলেন- মোগলাবাজার আলমপুর লামাপাড়া গ্রামের মৃত আফছার উদ্দিন খানের পুত্র মো. কাওছার উদ্দিন খান কামাল (৪৫) ও এয়ারপোর্ট থানার সরিষাকান্দি পূর্বপাড়া এলাকার বাবলু মিয়ার মেয়ে সীমা আক্তার (১৯)|
বৃহস্পতিবার এর সত্যতা নিশ্চিত করেন এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতদের আদালে সোপর্দ করা হয়েছে|





