মৌলভীবাজারে দেয়াল লিখনে ছাত্রদলের ব্যাকরণ বিসর্জন
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৬, ৯:৩৪:৪৯ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ‘গুপ্ত সন্ত্রাসীদের’ বিরুদ্ধে দেয়াল লিখন কর্মসূচি পালন করা হয়েছে| বুধবার দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের সীমানা প্রাচীরে স্প্রে পেইন্ট দিয়ে ‘গুপ্ত’ লেখার কর্মসূচি শুরু করেন|
দেয়ালে স্প্রে দিয়ে লেখার সময় ‘গুপ্ত’ শব্দের প্রথম বর্ণ ‘গ’-এর ওপর একটি ল¤^া পূর্ণমাত্রা ব্যবহার করেন| কিন্তু বাংলা ব্যাকরণ অনুযায়ী, ‘গ’ একটি অর্ধমাত্রার বর্ণ| অর্ধমাত্রার বর্ণের ওপর এভাবে পূর্ণমাত্রা ব্যবহার করা ব্যাকরণগতভাবে অশুদ্ধ এবং এটি বর্ণের মূল গঠনকে বিকৃত করে|
তবে এই প্রতিবাদী কর্মসূচিতে একটি ভাষাগত ভুল সচেতন মহলের নজরে এসেছে| যা নিয়ে ক্যাম্পাসে বেশ আলোচনা সমালোচনা চলছে| ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা বলছেন, দেওয়ালে স্লোগান লিখে জনমত ˆতরি করা একটি ভালো উদ্যোগ হলেও সেখানে বর্ণমালার সঠিক প্রয়োগ থাকা জরুরি| একটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এভাবে ভুল বানান লিখলে তা মেনে নেয়া যায় না|




