চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৬, ৯:৩৬:৫৪ অপরাহ্ন

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখা|
বৃহস্পতিবার নগরীর রেজিস্টারি মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়|
সিলেট জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদের সভাপতিত্বে এবং মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান|
বক্তারা বলেন, শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে| চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর যে বর্বরোচিত হামলা হয়েছে, তার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা|
মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরান আহমদ ও সুহেদুল ইসলাম সুহেদ, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মোনিম, শহিদুল ইসলাম অপু, মিজান আহমদ, মাহমুদুল হাসান সাগর ও রুফিয়ান আহমদ সবুজ, দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সাকিব, মোস্তাফিজুর রহমান ও সিহাব উদ্দিন, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক, মো. আব্দুল্লাহ, খায়রুল ইসলাম দোয়েল ও ইমাম উদ্দিন রুজেল, সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. মিজানুর রহমান, আফজল হোসেন, জহিরুল ইসলাম আলাল, জাহেদুর রহমান এবং সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক তানভীর আহমেদ খানসহ জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন কলেজ, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী|
সমাবেশ থেকে ছাত্রদল নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে সাধারণ শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের হামলা হলে ছাত্রদল রাজপথে কঠোর দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে| বিজ্ঞপ্তি




