সিলেটের ৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৫৪৫ কোটি ৮১ লাখ টাকার বাজেট
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৬, ৮:৫৯:৩৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ২০২৬-২৭ অর্থবছরে দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেট বরাদ্দ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি)| ব্যয় নির্বাহের জন্য ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় পেয়েছে ১২ হাজার ২০০ কোটি টাকা| ইউজিসির ১৮৭তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়|
ইউজিসির অনুমোদিত বাজেটে সিলেটে বিভাগের ৫টি পাবলিক বিশ্ববিদ্যালয় পেয়েছে ৫৪৫ কোটি ৮১ লাখ টাকা| এর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৮৬ কোটি ৬৬ লাখ টাকা, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ১৭৫ কোটি ৭ লাখ টাকা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ৮৯ কোটি ৮৩ লাখ টাকা, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৮৭ কোটি ৩২ লাখ টাকা ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ৬ কোটি ৩০ লাখ টাকা| এসব বিশ্ববিদ্যালয়ের ব্যয় নির্বাহের জন্য রাজস্ব খাতে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে|






