ইউজিসির বাজেট পায়নি সিমেবি
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৬, ৮:৩৬:০০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বাজেট পায়নি সিলেট মেডিকেল বিশ^বিদ্যালয়| যদিও সম্প্রতি ইউজিসি ৫৩টি পাবলিক বিশ^বিদ্যালয়কে ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেট দিয়েছে| তবে সেই নতুন বাজেটে বরাদ্দ নেই, এমন পাবলিক বিশ^বিদ্যালয়ের সংখ্যা ৫টি| সেই তালিকায় সিলেট মেডিকেল বিশ^বিদ্যালয়ও রয়েছে| ইউজিসির ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বিশ্লষণ করে এ তথ্য জানা গেছে|
জানা গেছে, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ অর্থবছরে সরকারি তহবিল থেকে কোনো বাজেট পায়নি| এই বিশ^বিদ্যালয়গুলো নিজ¯^ আয়ে চলবে|
তথ্য মতে, ২০২৬-২৭ অর্থবছরে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মোট বাজেট ৬৩ লাখ টাকা| ইউজিসি এই বিশ^বিদ্যালয়কে সরকারি কোনো অর্থ বরাদ্দ দেয়নি| ৬৩ লাখ টাকার পুরোটা আসবে রাজ¯^ খাত থেকে| বিশ^বিদ্যালয়ের অধিভূক্ত মেডিকেল কলেজ ও নার্সিং কলেজসমূহের সেবাখাত থেকে এই আয় আসবে| রাজ¯^ থেকে অর্জিত টাকা দিয়ে ২০২৬-২৭ অর্থবছরে বিশ^বিদ্যালয়ের যাবতীয় খরচ মেটানো হবে|
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১৩ কোটি ৩৪ লাখের পুরোটাই অর্জিত রাজ¯^, নীট বাজেট নেই| রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়েরও ১৩ কোটি ৭ লাখ টাকা বাজেটও অর্জিত রাজ¯^ থেকে আসবে| ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মোট বাজেট ধরা হয়েছে ৫১ কোটি ৯৫ লাখ টাকা| এর পুরোটাই অর্জিত রাজ¯^| নীট বাজেটে কোনও বরাদ্দ রাখা হয়নি| একইভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো বাজেট পায়নি| ২০২৬-২৭ অর্ধবছরে তাদেতর বাজেট ৪৮১ কোটি ৪৭ লাখ টাকা| তবে তাদের এ অর্থ পুরোটাই আসবে অর্জিত রাজ¯^ থেকে, নীট বাজেটে বরাদ্দ নেই|






