জকিগঞ্জে বিপুল ইয়াবাসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৬, ৯:০৯:৪৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের জকিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি যুবককে আটক করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের শেওলা সড়কের পশ্চিম বেউর এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃতের নাম মো. আব্দুল হাসিব। সে জকিগঞ্জের পশ্চিম লোহার মহল গ্রামের মৃত হাছন আলীর ছেলে।
বৃহস্পতিবার বিকেলে এর সত্যতা নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।






