আরও ৬ জেলায় হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২৬, ৮:৩৬:১২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : দেশের উচ্চশিক্ষা বিন্যস্তকরণ, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সম্ভাবনা বিবেচনায় নতুন করে আরও ৬ জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব জানিয়েছে ইউজিসি| সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো এক প্রস্তাবনায় এই সুপারিশ করে সংস্থাটি|
দেশের উচ্চশিক্ষার তদারক সংস্থাটি কক্সবাজার, ভোলা, নড়াইল, রাজবাড়ি, বরগুনা ও জয়পুরহাটে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ জানিয়েছে| এর আগে আরও ৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের খসড়ার অনুমোদন দেওয়া হয়| বিগত আগস্টে নাটোরে একটি এবং সেপ্টে¤^রে সাতক্ষীরা ও নারায়ণগঞ্জ নতুন করে আরও ২টি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আইনের খসড়া অনুমোদন দেয় অর্ন্তবর্তী সরকার|






