আমদানি ঋণে নতুন সুবিধা চালু
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২৬, ৮:৩৭:১১ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : আমদানি ঋণে সুদহার ওঠানামা ঝুঁকি কমাতে নতুন সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক| বিদেশি মুদ্রায় আমদানি ঋণ গ্রহণকারী ব্যাংকের সঙ্গে ফরওয়ার্ড রেট চুক্তি করতে পারবেন এখন থেকে| এর মাধ্যমে ভবিষ্যতের জন্য আগাম সুদহার নির্ধারণ করে নেওয়া যাবে| বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ ব্যাংক জানায়, আন্তর্জাতিক মানদণ্ডভিত্তিক সুদহার, বিশেষ করে এসওএফআরের ওঠানামার কারণে আমদানিকারকের যে অনিশ্চয়তার মুখে পড়তে হয়, তা কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে| ফলে আমদানিকারকেরা আগাম সুদের হার নির্ধারণ করে অর্থায়ন ব্যয় সম্পর্কে নিশ্চিত হতে পারবেন|
প্রজ্ঞাপনে বলা হয়, ফরওয়ার্ড রেট চুক্তি কেবল ঝুঁকি প্রশমন বা হেজিংয়ের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে| এটি অবশ্যই প্রকৃত আমদানি লেনদেনের সঙ্গে সম্পৃক্ত হতে হবে| কোনো ধরনের অরক্ষিত অবস্থান গ্রহণের সুযোগ থাকবে না| নতুন ব্যবস্থায় ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের জন্য এক সুদের হার নির্ধারণ করা যাবে| পরবর্তীতে চুক্তিকৃত হার ও সংশ্লিষ্ট সময়ের প্রচলিত মানদণ্ডভিত্তিক সুদ হারের মধ্যে পার্থক্যের ভিত্তিতে আর্থিক নিষ্পত্তি সম্পন্ন হবে|
প্রজ্ঞাপনে ব্যাংকগুলোর জন্যও কিছু ঝুঁকি ব্যবস্থাপনা নির্দেশও দেওয়া হয়েছে| এ ধরনের চুক্তি থেকে সৃষ্ট ঝুঁকি একইদিনে সমান্তরাল লেনদেনের মাধ্যমে সম্পূর্ণভাবে সমš^য় করতে হবে| যাতে ব্যাংকগুলো নিজেদের হিসাবে কোনো বাজারঝুঁকি বহন না করে| এ ছাড়া মূল্য নির্ধারণে ব্যাংকের মার্জিন সর্বোচ্চ ১০ ভিত্তি পয়েন্ট বা বেসিস পয়েন্টের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে| একইসঙ্গে কোনো ব্যাংকের মোট ফরওয়ার্ড রেট চুক্তির পরিমাণ তার গত ১২ মাসের গড় মাসিক ˆবদেশিক মুদ্রা প্রবাহের ২৫ শতাংশের বেশি হতে পারবে না বলেও নির্দেশ দেওয়া হয়|






