জামায়াত ইনসাফের বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ : ড. নূরুল ইসলাম বাবুল
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২৬, ৮:১৮:৫৪ অপরাহ্ন

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, জামায়াতে ইসলামী ˆবষম্যহীন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও ইনসাফের বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ| দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে জামায়াত সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালনের পাশাপাশি রাজপথেও জনগণের ¯^ার্থে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে| এছাড়া মানবিক ও সমাজসেবামুলক কার্যক্রমের মাধ্যমে সর্বদা জনগণের পাশে রয়েছে| আমাদের ভুলে গেলে চলবেনা জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক দল| জামায়াতের রুকনগণকে আমল-আখলাক উন্নয়নে সর্বদা তৎপর থাকতে হবে| রাজনৈতিক ডামাডোলে আদর্শিক মানের বিচ্যুতি ঘটানো যাবে না| আল্লাহর সন্তুষ্টির জন্যে কাজ করে আখিরাতের সফলতা নিশ্চিত করতে হবে| সর্বোপরি ইসলামী আন্দোলনকে বিজয়ী করতে সর্বোচ্চ ত্যাগের প্রস্তুতি নিতে হবে| বিজয়ের মালিক একমাত্র আল্লাহ| তিনি শুক্রবার (৩ জুলাই) সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানা জামায়াতের রুকন শিক্ষা ˆবঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন|
থানা আমীর মো শাহেদ আলী সভাপতিত্বে ও সেক্রেটারি মো নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী| অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- শাহপরান পশ্চিম থানা নায়েবে আমীর মো আব্দুর রব, সাবেক কাউন্সিলার সোহেল আহমদ রিপন, থানা দায়িত্বশীল আহমদ হোসাইন, এডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকী, জাবেদ আহমদ, হামিদ বকস মুহিন ও আহমদ আল মাসউদ প্রমুখ| বিজ্ঞপ্তি






