মহানগর যুব জমিয়তের প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৬, ৮:২১:৫৩ অপরাহ্ন

আগামী ১৫ জুলাই অনুষ্ঠিতব্য ‘২৪শে জুলাই: জমিয়তের অবদান ও যুবসমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা সফল করার লক্ষ্যে জরুরি প্রস্তুতি সভা করেছে যুব জমিয়ত বাংলাদেশ, সিলেট মহানগর শাখা|
শনিবার বাদ এশা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা আসআদ উদ্দিন| সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার|
সভায় ১৫ জুলাইয়ের কর্মসূচির সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়| এ সময় অতিথি আমন্ত্রণ, প্রচার-প্রচারণা, ব্যবস্থাপনা এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়|
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি এম. বেলাল আহমদ চৌধুরী, সহসভাপতি মাওলানা শাহিদ হাতিমী ও মাওলানা আব্দুল হাসিব খান, যুগ্ম সম্পাদক ফরহাদ হোসাইন কোরেশী, সহসাধারণ সম্পাদক আফতাব উদ্দিন খান, সহসাংগঠনিক সম্পাদক এম. বশীর আলী, অর্থ সম্পাদক এম. ফয়ছল আহমদ, প্রচার সম্পাদক নোমান বিন আফসার, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এম. ইমাম উদ্দীন, দপ্তর সম্পাদক হাফিজ আব্দুল কাদিরসহ মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ|
সভায় নেতারা বলেন, জুলাইয়ের ঐতিহাসিক চেতনা, জমিয়তের গৌরবোজ্জ্বল অবদান এবং দেশ ও জাতি গঠনে যুবসমাজের দায়িত্ব সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করতেই এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে|
সভায় আগামী ১৫ জুলাইয়ের কর্মসূচি সফল করতে মহানগর ও এর আওতাধীন সব থানা শাখার দায়িত্বশীল, সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়| বিজ্ঞপ্তি







