ভারতীয় চোরাই চিনিসহ ২ সিএনজি অটোরিক্সা আটক
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২৬, ৮:৩২:০৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের জালালাবাদ থানাধিন এলাকা থেকে ১ হাজার কেজি ভারতীয় চোরাই চিনিসহ দুটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা জব্দ মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)| রোববার বিকেল সাড়ে ৩টার দিকে জালালাবাদ থানাধীন উমাইরগাঁও এলাকার ভাদেশ্বর ব্রিজের পূর্ব পাশের সড়কে চেকপোস্ট চালিয়ে এসব জব্দ করা হয়| তবে অভিযানের সময় দুই চালক গাড়ি ফেলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি|
সোমবার এই তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম|
এসএমপি সূত্র জানিয়েছে, রোববার বিকেলে জালালাবাদ থানাধীন উমাইরগাঁও এলাকার ভাদেশ্বর ব্রিজের পূর্ব পাশের সড়কে চেকপোষ্ট পরিচালনা করে এসএমপির ডিবি পুলিশ| এসময় সীমান্তবর্তী এলাকা থেকে আসা সবুজ রঙের রেজিস্ট্রেশনবিহীন দুটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দিলে চালকরা চেকপোস্টের সামনে গাড়ি রেখে পালিয়ে যান| পরে পুলিশ সিএনজি দুটি তল্লাশি করে ২০টি প্লাস্টিকের বস্তায় রাখা মোট ১ হাজার কেজি ভারতীয় চিনি উদ্ধার করে| একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত দুটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়|
এ ব্যাপারে এসএমপির মিডিয়া অফিসার (এডিসি) মোহাম্মদ মনজুরুল আলম জানান, এঘটনায় জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে| পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে|






