পাকিস্তানে উচ্চশিক্ষায় আগ্রহী ৩ হাজার ৮০০ বাংলাদেশি
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৬, ৭:৪৩:৪৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : পাকিস্তানে উচ্চশিক্ষায় আগ্রহী ৩ হাজার ৮০০ বাংলাদেশি| পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোরের আওতায় দ্বিতীয় পর্যায়ে পাকিস্তানে উচ্চশিক্ষার জন্য আবেদন করেছেন তারা| মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এ তথ্য জানান|
ইমরান হায়দার বলেন, সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীসহ দেশের ছয়টি অঞ্চলে পাকিস্তানে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয়েছে| তিনি জানান, পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তির পাশাপাশি আবাসন, খাবার ও যাতায়াত সুবিধাও দিয়ে থাকে|
দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি চালু, অন্তত একটি সেমিস্টারের জন্য একাডেমিক এক্সচেঞ্জ, যৌথ গবেষণা, উদ্ভাবনী কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষক-কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে যৌথ প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন তিনি|
এছাড়া, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা, গবেষণা ব্যবস্থাপনা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আধুনিকায়ন, আন্তর্জাতিক র্যাংকিংয়ে অগ্রগতি এবং পাকিস্তানের ‘নলেজ করিডোর’ কর্মসূচির অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে উচ্চশিক্ষা খাতে যৌথ প্রকল্প গ্রহণের ব্যাপারেও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন| পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার জানান, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার ˆবঠকে শিক্ষা খাতকে দুই দেশের সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে| বিশ্ববিদ্যালয় পর্যায়ে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি পেলে গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে উভয় দেশই উপকৃত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি|






