সীমান্তে কোটি টাকার চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২৬, ৮:০৪:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের জকিগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)| বুধবার (৮ জুলাই) বিকেলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়|
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ১৯ বিজিবির জকিগঞ্জ উপজেলার লক্ষীবাজার বিওপির জওয়ানরা পৃথক অভিযান চালায়| অভিযান চালিয়ে টহল দল মালিকবিহীন অবস্থায় ১ হাজার ২০০ কেজি ভারতীয় জিরা, ২ হাজার কেজি চা-পাতা ও চোরাচালান কাজে ব্যবহৃত ৩টি বাংলাদেশী ডিআই পিকআপ ভ্যান জব্দ করে| জব্দ মালামাল ও যানবাহনের মোট সিজারমূল্য ১ কোটি ৪ লাখ টাকা|
বিজ্ঞপ্তিতে আরো জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ১৯ বিজিবির আওতাধীন ˆজন্তাপুর ও কানাইঘাট উপজেলার ˆজন্তাপুর, সুরাইঘাট ও লোভাছড়া বিওপির জওয়ানরা পৃথক অভিযান চালায়| অভিযানে ৭১৮ কেজি ভারতীয় চিনি, একটি মহিষ, ১০২ কেজি চা-পাতা ও ৮৬ বিরা পান আটক করা হয়| জব্দকৃত মালামালের সিজারমূল্য ৩ লাখ ৬১ হাজার ৩২৫ টাকা| দুই অভিযানে আটক মালামালের সর্বমোট সিজারমূল্য ১ কোটি ৭ লাখ ৬১ হাজার ৩২৫ টাকা|
জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার জানান, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে| এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে| তিনি আরো জানান, জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে| সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে|





