জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

তুরস্কে নিষেধাজ্ঞা অমান্য করে সিজার শতাধিক চিকিৎসক বরখাস্ত


প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৬, ৯:২৫:০৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রসূতিদের সিজারিয়ান অপারেশন করানোর অভিযোগে তুরস্কের পর্যটননগরী আন্তালিয়ায় শতাধিক চিকিৎসক ও প্রসূতি বিশেষজ্ঞকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আন্তালিয়া চেম্বার অব ফিজিশিয়ান্স।

সংগঠনটি জানিয়েছে, সাময়িক বরখাস্তের পাশাপাশি কয়েকজন চিকিৎসককে জরিমানা করা হয়েছে, কারও বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং অন্যদের বাধ্যতামূলক প্রশিক্ষণে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জন্মহার বৃদ্ধি করতে ২০২৫ সালে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সরকার ‘পরিবার দশক’ নামে ১০ বছর মেয়াদি কর্মসূচি চালু করে। এর আওতায় জরুরি চিকিৎসাগত প্রয়োজন ছাড়া সিজারিয়ান প্রসব নিরুৎসাহিত করা এবং স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করতে বিধিনিষেধ আরোপ করা হয়।

সরকারি তথ্য অনুযায়ী, তুরস্কে প্রতি বছর জন্ম নেওয়া শিশুর ৬১ দশমিক ৫ শতাংশ সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয়, যা ওইসিডিভুক্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

আন্তালিয়া চেম্বার অব ফিজিশিয়ান্স এক বিবৃতিতে জানায়, দেশে সিজারিয়ান প্রসবের হার বেশি হওয়ায় সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের প্রসবসংক্রান্ত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

তবে তুরস্কের চিকিৎসকদের কেন্দ্রীয় সংগঠন টার্কিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ নেতা ডা. আয়েশে গুলতেকিনগিল সরকারের এ পদক্ষেপের সমালোচনা করে বলেন, সিজারিয়ান প্রসবের উচ্চহারের পেছনে স্বাস্থ্য খাতের কাঠামোগত সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধান না করে শুধু চিকিৎসকদের শাস্তি দিলে কাক্সিক্ষত পরিবর্তন আসবে না।

আন্তর্জাতিক এর আরও খবর
জাকির নায়েককে ভারতের কাছে দেবে না মালয়েশিয়া

জাকির নায়েককে ভারতের কাছে দেবে না মালয়েশিয়া

বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল 

বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল 

ভারতের ৫০ কিলো ভেতরে চীনা সেনা

ভারতের ৫০ কিলো ভেতরে চীনা সেনা

মিথ্যা প্রলোভনে ২৯ দেশের নাগরিকদের রুশ বাহিনীতে পাচার

মিথ্যা প্রলোভনে ২৯ দেশের নাগরিকদের রুশ বাহিনীতে পাচার

সর্বশেষ সংবাদ
এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
সরকারের অদক্ষতা অব্যবস্থাপনায় মানুষ কষ্টে আছে: মাওলানা হাবিব
সরকারের অদক্ষতা অব্যবস্থাপনায় মানুষ কষ্টে আছে: মাওলানা হাবিব
তাহিরপুরে হাওরে দ্রুত পানি কমায় বোরো আবাদ নিয়ে শংকা
তাহিরপুরে হাওরে দ্রুত পানি কমায় বোরো আবাদ নিয়ে শংকা
কানাইঘাটে শ্রমিক ট্রেড ইউনিয়নের মানববন্ধন
কানাইঘাটে শ্রমিক ট্রেড ইউনিয়নের মানববন্ধন
নবীগঞ্জের ফুলন বিলে অবৈধ পুকুর বাণিজ্য
নবীগঞ্জের ফুলন বিলে অবৈধ পুকুর বাণিজ্য
প্রবাসীদের এনআইডি, ভোটাধিকার ও দ্বৈত নাগরিকত্বের জটিলতা নিরসনের দাবি
প্রবাসীদের এনআইডি, ভোটাধিকার ও দ্বৈত নাগরিকত্বের জটিলতা নিরসনের দাবি
সিউকের আনুষ্ঠানিক সেবা প্রদান শুরু
সিউকের আনুষ্ঠানিক সেবা প্রদান শুরু
কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
কেমুসাস সাহিত্য সম্মেলন-২০২৬-এর নিবন্ধন কার্যক্রম উদ্বোধন
কেমুসাস সাহিত্য সম্মেলন-২০২৬-এর নিবন্ধন কার্যক্রম উদ্বোধন
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪০
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪০
সিলেটে আরও ২৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ২৪ ডেঙ্গুরোগী শনাক্ত
ধর্ষণ-হত্যা মামলায় আসামির জামিন নামঞ্জুর, বাবাকে হুমকি
ধর্ষণ-হত্যা মামলায় আসামির জামিন নামঞ্জুর, বাবাকে হুমকি
কাষ্টঘরে যুবক হত্যা, প্রধান আসামি গ্রেফতার
কাষ্টঘরে যুবক হত্যা, প্রধান আসামি গ্রেফতার
গোপনে যৌন উত্তেজক সিরাপ তৈরি, ব্যবসায়ীর কারাদণ্ড
গোপনে যৌন উত্তেজক সিরাপ তৈরি, ব্যবসায়ীর কারাদণ্ড
সিলেটে তরুণী ধর্ষণ, নরসিংদীতে যুবক গ্রেফতার
সিলেটে তরুণী ধর্ষণ, নরসিংদীতে যুবক গ্রেফতার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top