২৫ জুলাই আলিয়া মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফলে ব্যাপক প্রস্তুতি
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৬, ৭:৫৭:৪৩ অপরাহ্ন

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই সনদ উপেক্ষা ও গণভোটের রায় বাতিলের মাধ্যমে বিএনপি সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে| জুলাই গণঅভ্যুত্থানের আশা আকাঙ্খা বাস্তবায়নে সরকারকে জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য করতে ১১ দলীয় ঐক্য দেশব্যাপী সমাবেশ ও কর্মসূচী পালন করে যাচ্ছে| এরই ধারাবাহিকতায় আগামী ২৫ জুলাই বেলা ২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে| এতে ১১ দলের কেন্দ্রীয় ও জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন| সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে ১১ দলীয় ঐক্যের শরিক দলগুলোর পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের সিলেটবাসীর সক্রিয় সহযোগিতা ও ¯^তঃস্ফূর্ত অংশগ্রহনের আহ্বান জানান তিনি|
তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটের রায়ের মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্র ব্যবস্থার সংস্কার| কিন্তু বিএনপি ক্ষমতায় গিয়ে পতিত ফ্যাসিস্ট আওয়ামী স্টাইলে দেশ শাসন শুরু করেছে| তারা মেধা ও যোগ্যতার পরিবর্তে রাষ্ট্রযন্ত্রের সকল স্তরে দলীয় লোক বসিয়ে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়| যা জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্খা পরিপন্থী| এদেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার কোন ¯^প্ন জনগণ পূরণ হতে দিবেনা| তিনি মঙ্গলবার (১৪ জুলাই) রাতে আগামী ২৫ জুলাই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর জামায়াতের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন|
নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মার্কেটে মহানগর জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন আহমদ ও ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, জেলা সেক্রেটারী ও সাবেক ˆজন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রমূখ| এছাড়া সভায় সিলেট জেলা ও মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন|
সভায় আসন্ন ২৫ জুলাইয়ের বিভাগীয় সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি, সাংগঠনিক সমš^য়, প্রচার-প্রচারণা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং দায়িত্ব বণ্টনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়| সমাবেশ সফল করতে জেলা ও মহানগর আওতাধিন সকল উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ এবং সকল পর্যায়ের নেতাকর্মীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়| নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ২৫ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ সিলেট বিভাগের সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীদের ¯^তঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি সফল হবে| বিজ্ঞপ্তি






