১১ দলীয় ঐক্যের সমাবেশ সফলে খেলাফত মজলিসের সভা
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৬, ৮:১৫:৪৪ অপরাহ্ন

গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই সিলেটের ঐতিহাসিক আলীয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা এমরান আলম| সোমবার বাদ মাগরিব নগরীর লালদিঘীরপাড়ে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মহানগর শাখার দায়িত্বশীল ˆবঠকে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান|
তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি জুলাই গণহত্যা এবং বিগত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে বিচার কার্যকর করতে হবে| সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত ˆবঠকে বক্তব্য দেন সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা সানা উল্লাহ, মাওলানা কমর উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার, সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফয়জুন নুর, মুহাম্মদ সিকন্দর আলী, মাওলানা জহুরুল হক, মাওলানা আব্দুল মুহাইমিন ও মাওলানা হুসাইন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন| বিজ্ঞপ্তি






