জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

ইসরায়েলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি: ট্রাম্প


প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৬, ৯:২৮:১৯ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিলেই কেবল ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা-সংক্রান্ত চুক্তি কার্যকর হবে। এই কর্মসূচির আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ থাকবে না বলে জানান তিনি।

ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লিখেছেন, এই চুক্তি কেবল বেসামরিক কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের জন্য। বর্তমানে ইরান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও আরও কয়েকটি দেশের এ ধরনের সুযোগ রয়েছে। তবে এটি পুরোপুরি নির্ভর করবে সৌদি আরবের আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার ওপর। এই চুক্তির মাধ্যমে আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র বেসামরিক পারমাণবিক স্থাপনা ও কর্মসূচির বিরোধী নয়।

এর আগে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বেসামরিক পারমাণবিক শক্তি সহযোগিতার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছায়। এর আওতায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ব্যবহার করে সৌদি আরব ইউরেনিয়াম সমৃদ্ধ করতে এবং পারমাণবিক চুল্লি নির্মাণ করতে পারবে। এ জন্য ওয়াশিংটন আগে ইরানের ক্ষেত্রে যে ধরনের তাৎক্ষণিক জাতিসংঘ পরিদর্শনের শর্ত দিয়েছিল, তা সৌদি আরবের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

তবে সৌদি আরবের দীর্ঘদিনের অবস্থান হলো, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার একটি রূপরেখা নিয়ে সমঝোতা না হলে তারা আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে না।

আব্রাহাম অ্যাকর্ডস হলো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২০ সালে শুরু হওয়া একগুচ্ছ চুক্তি, যার মাধ্যমে ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার কথা বলা হয়। ট্রাম্পের প্রথম মেয়াদে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় দেশগুলো কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করতে সম্মত হয়।

এ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন, মরক্কো ও সুদান আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিয়েছে। তবে সৌদি আরবের দীর্ঘদিনের অবস্থান হলো-ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি গ্রহণযোগ্য রূপরেখা নিয়ে সমঝোতা না হলে তারা এ চুক্তিতে যোগ দেবে না।

আন্তর্জাতিক এর আরও খবর
মালয়েশিয়ায় ১০ মাসে ১১ হাজার ৭৫৫ অভিযান

মালয়েশিয়ায় ১০ মাসে ১১ হাজার ৭৫৫ অভিযান

আগামী সপ্তাহেই মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিংপিং!

আগামী সপ্তাহেই মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিংপিং!

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ

মাস্কের এক্স তারেককে বানাল হাসিনা, বিব্রত জাপানের মন্ত্রী

মাস্কের এক্স তারেককে বানাল হাসিনা, বিব্রত জাপানের মন্ত্রী

সর্বশেষ সংবাদ
রাজনীতির মঞ্চে লু-হাওয়া
রাজনীতির মঞ্চে লু-হাওয়া
ইসলামী শ্রমিক আন্দোলন  জেলা ও মহানগরের কাউন্সিল অনুষ্ঠিত
ইসলামী শ্রমিক আন্দোলন জেলা ও মহানগরের কাউন্সিল অনুষ্ঠিত
বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের জেনারেল নলেজ অলিম্পিয়াড মোড়ক উন্মোচন
বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের জেনারেল নলেজ অলিম্পিয়াড মোড়ক উন্মোচন
 মহানগর আইবিডব্লিউএফ-এর ব্যবসায়ী সম্মেলন
 মহানগর আইবিডব্লিউএফ-এর ব্যবসায়ী সম্মেলন
হবিগঞ্জে নৃসিংহ মন্দির উদ্বোধন ৩০ হাজার ভক্ত-দর্শনার্থীর সমাগম
হবিগঞ্জে নৃসিংহ মন্দির উদ্বোধন ৩০ হাজার ভক্ত-দর্শনার্থীর সমাগম
সৈয়দ মুগনি প্রিমিয়ার লিগ ২০২৬ সিজন-৩’-এর খেলোয়াড় নিলাম
সৈয়দ মুগনি প্রিমিয়ার লিগ ২০২৬ সিজন-৩’-এর খেলোয়াড় নিলাম
সোমবার ভোর থেকে সিলেটে পরিবহন শ্রমিক কর্মবিরতি সফলের আহ্বান
সোমবার ভোর থেকে সিলেটে পরিবহন শ্রমিক কর্মবিরতি সফলের আহ্বান
সিলাম ইউপি চেয়ারম্যান পদে সেফুলকে এলাকাবাসীর সমর্থন
সিলাম ইউপি চেয়ারম্যান পদে সেফুলকে এলাকাবাসীর সমর্থন
সিলেটে হামে এবার যুবকের মৃত্যু
সিলেটে হামে এবার যুবকের মৃত্যু
সিলেটে আরও ১১ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১১ ডেঙ্গুরোগী শনাক্ত
জৈন্তায় ২৩ লাখ টাকার চোরাইপণ্যসহ আটক ৪
জৈন্তায় ২৩ লাখ টাকার চোরাইপণ্যসহ আটক ৪
বাগেরহাটে শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেফতার
বাগেরহাটে শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেফতার
কানাইঘাটে বিস্ফোরকের বড় চালান জব্দ বিজিবির
কানাইঘাটে বিস্ফোরকের বড় চালান জব্দ বিজিবির
ধূপাগোলে ভারতীয় টমেটো-কমলাসহ ৩ পিকআপ জব্দ
ধূপাগোলে ভারতীয় টমেটো-কমলাসহ ৩ পিকআপ জব্দ
সিলেটে ১,৫১০ শিক্ষার্থীর অংশগ্রহণে এসএসডি স্কলারশিপ পরীক্ষা সম্পন্ন
সিলেটে ১,৫১০ শিক্ষার্থীর অংশগ্রহণে এসএসডি স্কলারশিপ পরীক্ষা সম্পন্ন
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top