মালয়েশিয়ায় ৩৬২ অভিবাসী আটক
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৬, ৮:০৭:৪৭ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) অপস মেগা অভিযানে ৩৬২ অভিবাসী আটক হয়েছেন| অভিযানে আটক হওয়া রোহিঙ্গারা মালয়েশিয়ায় থাকার আকুতি জানিয়ে বলেছেন, এখানকার মানুষ তাদের সঙ্গে ভালো ব্যবহার করেন এবং তারা দেশটি ছাড়তে চান না|
শুক্রবার পরিচালিত অভিযানে আটক ৩০ বছর বয়সী রোহিঙ্গা যুবক উসমান বলেন, গত ১০ বছর ধরে তিনি কুবাং কেরিয়ানের পাসির হর এলাকায় বসবাস করছেন| এ সময়ের মধ্যে তার দুটি সন্তান হয়েছে| তবে মালয়েশিয়া ছাড়তে হলে কোথায় যাবেন, তা তিনি জানেন না|
একই অভিযানে আটক ৩১ বছর বয়সী এবদিল্লাহ জানান, তিনি ১২ বছর ধরে কেলান্তানে বসবাস করছেন এবং তার একটি সন্তান রয়েছে| জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর পরিচয়পত্র থাকলেও সবসময় অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে থাকতে হয়|
এদিকে, ২৬ বছর বয়সী অবিবাহিত সালমান জানান, তিনি ছয় বছর ধরে কেলান্তানে বসবাস করছেন এবং একটি দোকানে সহকারী হিসেবে কাজ করছেন| মালয়েশিয়ায় আসতে তিনি একজন এজেন্টকে ৩ হাজার রিঙ্গিত দিয়েছিলেন| আগে সেলাঙ্গরে কাজ করলেও বর্তমানে কেলান্তানেই ¯^াচ্ছন্দ্যবোধ করছেন বলে জানান তিনি|
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, কেলান্তানে পরিচালিত সর্বশেষ অপস মেগা অভিযানে মোট ৩৬২ অভিবাসীকে আটক করা হয়েছে| আটক ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির অভিবাসন আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে|






