জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ৪১ সহস্রাধিক অবৈধ অভিবাসী আটক


প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৬, ৮:৩২:৩১ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: চলতি বছরের ১৫ জুলাই পর্যন্ত দেশব্যাপী পরিচালিত ৭ হাজার ১০৫টি অভিযানে ৪১ হাজার ৫৯৬ অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। একই সময়ে ৯৬ হাজার ৯৯৪ জনের পরিচয় ও কাগজপত্র যাচাই করা হয়েছে।
সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে মালয়েশিয়ার ইমিগ্রেশনের মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, মানবপাচার ও অভিবাসী চোরাচালানবিরোধী আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং ইমিগ্রেশন আইন এর আওতায় আইন প্রয়োগ আরও জোরদার করা হবে।
তিনি বলেন, অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনে প্রদত্ত সব ধরনের ক্ষমতা ব্যবহার করা হবে। যারা এখনও আইন অমান্য করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তাদের জন্য এটি কঠোর সতর্কবার্তা। অবৈধ অভিবাসন দেশের জন্য একটি বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না এবং অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, ক্লাংয়ের কাপার বেস্টারি শিল্পাঞ্চলের দুটি ই-বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় পরিচালিত পৃথক সমন্বিত অভিযানে ২০ থেকে ৪৫ বছর বয়সী ৫৮ জন অভিবাসীকে আটক করা হয়েছে।
ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি শ্রম বিভাগ ও পরিবেশ বিভাগের মোট ৭৭ জন কর্মকর্তা অভিযানে অংশ নেন। আটক ব্যক্তিদের অনেকেই তাৎক্ষণিকভাবে বৈধ পরিচয়পত্র বা প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের কাগজপত্র নিয়োগকর্তার কাছে রয়েছে। তাই তাদের বৈধ অবস্থান যাচাই না হওয়া পর্যন্ত হেফাজতে রাখা হবে।
মহাপরিচালক জাকারিয়া শাবান আরও জানান, অভিযানে কারখানাগুলোতে সিসিটিভির মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণের প্রমাণ পাওয়া গেছে। কর্মকর্তাদের উপস্থিতি টের পেলেই শ্রমিকদের লুকিয়ে পড়া বা পালিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হতো। এ ধরনের কৌশলের বিরুদ্ধে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি জানান।

আন্তর্জাতিক এর আরও খবর
মাস্কের এক্স তারেককে বানাল হাসিনা, বিব্রত জাপানের মন্ত্রী

মাস্কের এক্স তারেককে বানাল হাসিনা, বিব্রত জাপানের মন্ত্রী

মালাক্কায় ইমিগ্রেশনের সমন্বিত অভিযান, আটক ৩১ বিদেশি

মালাক্কায় ইমিগ্রেশনের সমন্বিত অভিযান, আটক ৩১ বিদেশি

মালয়েশিয়ায় ৭ দেশের ৩১২ অভিবাসীর বিচার, কারাদণ্ড ৩০৭ জনের

মালয়েশিয়ায় ৭ দেশের ৩১২ অভিবাসীর বিচার, কারাদণ্ড ৩০৭ জনের

‘নীল সুনামি’তে রিপাবলিকানে রক্তক্ষরণ!

‘নীল সুনামি’তে রিপাবলিকানে রক্তক্ষরণ!

সর্বশেষ সংবাদ
১৮ ডিসেম্বরই মেডিকেল ভর্তি পরীক্ষা
১৮ ডিসেম্বরই মেডিকেল ভর্তি পরীক্ষা
সরকার ব্যর্থ হলে আমরা বসে থাকব না : জামায়াত আমীর
সরকার ব্যর্থ হলে আমরা বসে থাকব না : জামায়াত আমীর
পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে নতুন রেকর্ড
পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে নতুন রেকর্ড
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার
শ্রীমঙ্গলে ছাত্রশক্তির ঢাবি সভাপতির উপর হামলা
শ্রীমঙ্গলে ছাত্রশক্তির ঢাবি সভাপতির উপর হামলা
নাশকতায় আইনশৃঙ্খলা বাহিনীর পরোক্ষ সহযোগিতার অভিযোগ জামায়াতের
নাশকতায় আইনশৃঙ্খলা বাহিনীর পরোক্ষ সহযোগিতার অভিযোগ জামায়াতের
হাম ও ডেঙ্গুতে আরও ১৩ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১৩ মৃত্যু
শাবিতে শিথিল হচ্ছে ভর্তির যোগ্যতা
শাবিতে শিথিল হচ্ছে ভর্তির যোগ্যতা
উচ্চ শিক্ষায় খালি থাকবে ৮ লাখ আসন
উচ্চ শিক্ষায় খালি থাকবে ৮ লাখ আসন
কানাডায় স্থায়ীভাবে কার্যকর হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি
কানাডায় স্থায়ীভাবে কার্যকর হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি
ফিরলেই হাসিনার মৃতুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর
ফিরলেই হাসিনার মৃতুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর
হজে বাংলাদেশের কোটা বৃদ্ধি
হজে বাংলাদেশের কোটা বৃদ্ধি
গোয়াইনঘাটে মা ও শিশু সহায়তা কর্মসূচির ত্রৈমাসিক সভা
গোয়াইনঘাটে মা ও শিশু সহায়তা কর্মসূচির ত্রৈমাসিক সভা
নবীগঞ্জে খাল-বিল দখল-ভরাট, হারাচ্ছে জীববৈচিত্র্য
নবীগঞ্জে খাল-বিল দখল-ভরাট, হারাচ্ছে জীববৈচিত্র্য
ইউরোপ পাঠানোর প্রলোভনে ৪ প্রবাসীর টাকা আত্মসাত
ইউরোপ পাঠানোর প্রলোভনে ৪ প্রবাসীর টাকা আত্মসাত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top