হেপাটাইটিসে মৃত্যুর শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৬, ৮:১২:৪৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : হেপাটাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী শীর্ষ ১০ দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম| বিশ্ব ¯^াস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট-২০২৬ এ তথ্য উঠে এসেছে|
প্রতিবেদন অনুসারে, বিশ্বের হেপাটাইটিস বি রোগে মৃত্যুর ৬৯ শতাংশ ঘটে বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, ইথিওপিয়া, ঘানা, ফিলিপাইন, দক্ষিণ আফ্রিকা ও ভিয়েতনামে| তবে ইতোমধ্যে ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জন ও অতিক্রম করেছে ৮৫টি দেশ| এরপরও এই নির্ধারিত সময়ের মধ্যে বিশ্বব্যাপী হেপাটাইটিস নির্মূল না হওয়ার সম্ভাবনা নিয়ে হুঁশিয়ার করেছে ডব্লিউএইচও|
বাংলাদেশ হেপাটোলজি সোসাইটির তথ্যমতে, দেশে প্রায় এক কোটি মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত| আর প্রায় ৮৫ লাখ হেপাটাইটিস বি রোগীর মধ্যে ৫৭ লাখ পুরুষ, ২৮ লাখ নারী এবং প্রায় চার লাখ শিশু| দেশের প্রায় ১৫ লাখ পরিবারে অন্তত একজন হেপাটাইটিস বি রোগী রয়েছেন| সংগঠনটি জানাচ্ছে, দেশে একিউট হেপাটাইটিসের ৩৫ শতাংশ, ক্রনিক হেপাটাইটিসের ৭৫ শতাংশ, লিভার সিরোসিসের ৬০ শতাংশ এবং লিভার ক্যান্সারের ৬৫ শতাংশের জন্য দায়ী হেপাটাইটিস বি ভাইরাস|
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ হেপাটোলজি সোসাইটির বিজ্ঞানবিষয়ক সম্পাদক ডা. মো. সাইফুল ইসলাম বলেন, দেশে ১৫ থেকে ৩০ বছর বয়সী প্রায় ২৫ লাখ কর্মক্ষম ও চাকরিপ্রার্থী মানুষ হেপাটাইটিস বি রোগে ভুগছেন| শুধু হেপাটাইটিস বি পজিটিভ হওয়ার কারণে অনেক ক্ষেত্রে তাদের চাকরির অযোগ্য ঘোষণা করা হয়| তাঁর মতে, এই আচরণ ‘ˆবজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য নয় |





