জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

কুশিয়ারার পানি বিপদসীমার ওপরে, ভারী বৃষ্টির পূর্বাভাস


প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৬, ৮:১৬:১২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: টানা বৃষ্টিপাত এবং ভারতের উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের কুশিয়ারা নদীর পানি আবারও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে আগামী তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার তথ্য অনুযায়ী, সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি ৯.৫০ মিটার, যা বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে পানির উচ্চতা ৩ সেন্টিমিটার কমেছে। দেশের ১২৭টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে বর্তমানে কেবল এই একটি স্টেশনই বিপদসীমার ওপরে রয়েছে।

সিলেট পানি উন্নয়ন বিভাগের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টায় ফেঞ্চুগঞ্জে কুশিয়ারার পানি ছিল ৯.৬০ মিটার, যা বিপদসীমা ১০.৪৫ মিটারের নিচে থাকলেও দিনের বিভিন্ন সময়ে নদীর পানি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখিয়েছে। একই সময়ে সুরমা নদীর সিলেট পয়েন্টে পানি ধীরে ধীরে বাড়লেও এখনো বিপদসীমার নিচে রয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা অববাহিকার নদ-নদীর পানি মোটামুটি স্থিতিশীল থাকলেও আগামী ৭২ ঘণ্টায় তা বাড়তে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। কুশিয়ারা নদীসংলগ্ন সিলেটের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে।

এদিকে, সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। জেলার অনেক স্থানে দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ১৫.৮ মিলিমিটার এবং সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ ও বন্যা পূর্বাভাস কেন্দ্রের কর্মকর্তারা বলছেন, সিলেট বিভাগ এবং ভারতের উজানের মেঘালয় ও পার্শ্ববর্তী এলাকায় আগামী তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে কুশিয়ারা ও সুরমা নদীর পানি আরও বাড়তে পারে। এ কারণে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

প্রচ্ছদ এর আরও খবর
মহানগর বিএনপির ৪২ ওয়ার্ডে পাঁচ টিম গঠনের সিদ্ধান্ত

মহানগর বিএনপির ৪২ ওয়ার্ডে পাঁচ টিম গঠনের সিদ্ধান্ত

এসআরবির অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫

এসআরবির অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫

রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প

রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প

সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ

সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ

সর্বশেষ সংবাদ
মহানগর বিএনপির ৪২ ওয়ার্ডে পাঁচ টিম গঠনের সিদ্ধান্ত
মহানগর বিএনপির ৪২ ওয়ার্ডে পাঁচ টিম গঠনের সিদ্ধান্ত
এসআরবির অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫
এসআরবির অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫
নবীগঞ্জের গ্রামাঞ্চলে হারিয়ে যাচ্ছে অভিজ্ঞ ‘ধাত্রী’
নবীগঞ্জের গ্রামাঞ্চলে হারিয়ে যাচ্ছে অভিজ্ঞ ‘ধাত্রী’
কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প
রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প
সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ
সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ
অর্থনৈতিক শুমারির চূড়ান্ত প্রতিবেদন বিষয়ক সেমিনারে জেলা প্রশাসক
অর্থনৈতিক শুমারির চূড়ান্ত প্রতিবেদন বিষয়ক সেমিনারে জেলা প্রশাসক
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার করা হবে : সিসিক প্রশাসক
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার করা হবে : সিসিক প্রশাসক
সিলেটে হামে ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে ২ শিশুর মৃত্যু
সিলেটে আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৪
হোটেল-রিসোর্ট মালিকদের সাথে এসএমপির সভা
হোটেল-রিসোর্ট মালিকদের সাথে এসএমপির সভা
কদমতলীতে ৭ লাখ টাকার ভারতীয় টায়ারসহ গ্রেপ্তার ২
কদমতলীতে ৭ লাখ টাকার ভারতীয় টায়ারসহ গ্রেপ্তার ২
এসএমপির পিওএম বিভাগ পরিদর্শনে পুলিশ কমিশনার
এসএমপির পিওএম বিভাগ পরিদর্শনে পুলিশ কমিশনার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top