জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জাতীয় ঐক্যকে সুসংহত করার বিকল্প নেই : প্রেসক্লাব সভাপতি


প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৬, ৭:২৩:১৬ অপরাহ্ন


জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে ‘চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভা করেছে সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন। বুধবার বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের আহ্বায়ক কবীর আহমদ সোহেলের সভাপতিত্বে ও সদস্য সচিব ফয়সাল আমীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ও সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের সভাপতি অধ্যাপক ডা. শামীমুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস প্রেসিডেন্ট ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি বদরুদ্দোজা বদর, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাস সিলেটের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, জাসাস সিলেট জেলা সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, এনডিএফ সিলেট জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ড. হোসাইন আহমদ, রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) ও জুলাই যোদ্ধা সাবেক ছাত্রনেতা শরীফ মাহমুদ।
সাংবাদিক ও ব্যাংকার রাজু আহমদের পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন-সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য ও দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার এমজেএইচ জামিল।
বক্তব্য রাখেন, সাংবাদিক ও লেখক কবি মুহিত চৌধুরী, এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য ও নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান শফিক আহমদ শফি, সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ।
উপস্থিত ছিলেন- এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য কাউসার আহমদ, সিন্টু রঞ্জন চন্দ, মুনশী ইকবাল, সিলেট ভয়েস ডটকম এর প্রকাশক সেলিনা চৌধুরী, দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার সুবর্না হামিদ, দৈনিক ভোরের ডাকের সিলেট প্রতিনিধি আব্দুল হান্নান, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো ফটো সাংবাদিক জয়নাল আবেদীন আজাদ, সাংবাদিক মুহিবুর মিসলুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর বলেন, শহীদ সাংবাদিক এটিএম তুরাবসহ দেড় হাজার মানুষের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান কোনভাবেই খাটো করে দেখা যাবেনা। গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে দ্বন্ধ সংঘাত বাধিয়ে ফ্যাসিস্টদের ফায়দা নেয়ার সুযোগ বন্ধ করতে হবে। বিএনপি সরকারে আছে ৬ মাস হলো। আমরা এখনই প্রাপ্তি নিয়ে হতাশ হতে চাইনা। আমরা প্রত্যাশা রাখছি সরকার জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে জাতীয় ঐক্যকে সুসংহত করবে। কিন্তু সরকারে সদিচ্ছা থাকলেও প্রশাসনে ঘাপটি মেরে থাকা দোসরদের কারণে জাতির প্রত্যাশা পূরণে নানা বাঁধা বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে সরকারকে আরো সতর্ক থাকতে হবে।
প্রধান আলোচকের বক্তব্যে প্রফেসর ডা. শামীমুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থান বিচ্ছিন্ন ঘটনা কিংবা ৩৬ দিনের আন্দোলনের ফসল নয়। এটি দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক দলগুলোর ফ্যাসিবাদী আন্দোলনের ফসল। জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তির হিসেব মিলাতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় যাওয়ার ৬ মাস চলছে। কাঙ্খিত পরিবর্তনের জন্য অপেক্ষা করতে হবে। সবাইকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। কিন্তু নির্বাচিত সরকারকে ব্যর্থ করলে পরবর্তীতে যে সরকার আসবে তাদেরকে আরও ৪০ বছরেও সরানো যাবেনা।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতির অন্যতম শ্রেষ্ঠ অর্জন, আমরা জুলাইকে ভুলবোনা, জুলাইকে মুছে দিতে দিবোনা। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে জাতীয় ঐক্যের সার্থে জামায়াত যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, বিএনপি সরকার জুলাই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। কিন্তু ফ্যাসিবাদী শাসনের দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল সরাতে কিছুটা সময়ের প্রয়োজন। সাংবাদিক তুরাবসহ জুলাই গণহত্যার বিচার বিএনপি সরকার নিশ্চিত করবে। এজন্য জাতীয় ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে।
সভাপতির বক্তব্যে এসোসিয়েশনের আহ্বায়ক কবীর আহমদ সুহেল বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বিচার দ্রুততম সময়ের মধ্যে সমাপ্ত করতে হবে। একই সাথে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত সকল হত্যাকান্ডের বিচার নিশ্চিত করা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। একই সাথে জুলাই সনদ বাস্তবায়নে সরকার তাদের নির্বাচনী অঙ্গীকার পূরণ করবে বলে আমাদের প্রত্যাশা। তবে গণঅভ্যুত্থান শক্তিদের মাঝে বিভক্তি ও সংঘাত জাতির প্রাপ্তিকে ধুলিস্মাৎ করে দিতে পারে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ এবং সতর্ক থাকতে হবে। বিজ্ঞপ্তি

শেষ পাতা এর আরও খবর
বিএনপিকে গণভোটের রায় কার্যকরে বাধ্য করা হবে : সাদিক কায়েম

বিএনপিকে গণভোটের রায় কার্যকরে বাধ্য করা হবে : সাদিক কায়েম

‘পণ্ডিত বিজন চৌধুরী সম্মাননা’ পেলেন তবলাশিল্পী পিনুসেন দাশ

‘পণ্ডিত বিজন চৌধুরী সম্মাননা’ পেলেন তবলাশিল্পী পিনুসেন দাশ

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে শাবিপ্রবি- বুয়েট শিক্ষার্থীদের স্থাপত্যকর্ম

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে শাবিপ্রবি- বুয়েট শিক্ষার্থীদের স্থাপত্যকর্ম

শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও  বৈষম্যে জামায়াতের প্রতিবাদ

শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও বৈষম্যে জামায়াতের প্রতিবাদ

সর্বশেষ সংবাদ
জাতিসংঘে প্রথমবার তারেক রহমান : প্রত্যাশার দিগন্তে প্রাপ্তি কতটুকু?
জাতিসংঘে প্রথমবার তারেক রহমান : প্রত্যাশার দিগন্তে প্রাপ্তি কতটুকু?
বাস-ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রী-হেল্পার বাকবিতণ্ডা
বাস-ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রী-হেল্পার বাকবিতণ্ডা
ওসমানী এয়ারপোর্টে এয়ারগানের ফায়ারে ক্লিনার আহত, আনসার প্রত্যাহার
ওসমানী এয়ারপোর্টে এয়ারগানের ফায়ারে ক্লিনার আহত, আনসার প্রত্যাহার
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এমপি এমরান
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এমপি এমরান
তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে মহিলা জামায়াতের মতবিনিময়
তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে মহিলা জামায়াতের মতবিনিময়
গোয়াইনঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্বাস, সম্পাদক সালেহ
গোয়াইনঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্বাস, সম্পাদক সালেহ
মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক
মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক
মৌলভীবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মৌলভীবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ
সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ
কুলাউড়ায় সাদ্দাম-সাদিক কায়েমের হুঁশিয়ারি : ‘বৈষম্য আর চলবে না’
কুলাউড়ায় সাদ্দাম-সাদিক কায়েমের হুঁশিয়ারি : ‘বৈষম্য আর চলবে না’
সৌদী এম্বেসীর হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেট বিভাগীয় বাছাই পর্ব সম্পন্ন
সৌদী এম্বেসীর হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেট বিভাগীয় বাছাই পর্ব সম্পন্ন
সন্ত্রাসের মাধ্যমে শিক্ষাঙ্গন দখলের রাজনীতি আর চলবে না : বড়লেখায় শিবির সভাপতি
সন্ত্রাসের মাধ্যমে শিক্ষাঙ্গন দখলের রাজনীতি আর চলবে না : বড়লেখায় শিবির সভাপতি
পৃথক অভিযানে সাড়ে ২৩ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩
পৃথক অভিযানে সাড়ে ২৩ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩
ওসমানী বিমানবন্দরে আনসারের গুলিতে পরিচ্ছন্নকর্মী আহত
ওসমানী বিমানবন্দরে আনসারের গুলিতে পরিচ্ছন্নকর্মী আহত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৬
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top