জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৬, ৯:১১:২০ অপরাহ্ন

জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ জুবায়ের আহমদ। পরে জুলাই যোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং উপস্থিত জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সানোয়ার হাসান সুনু, পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিঠু, যুগ্ম আহ্বায়ক এম এ মতিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাশিম ডালিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির এবং জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।






