কামালাবাজার থেকে ইয়াবাসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৬, ৯:২৬:০১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৫৬ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কামালবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টীম দক্ষিণ সুরমা থানার সৈয়দপুর এলাকার কামালবাজার জোড়া ব্রিজের পূর্ব পাশে গুচ্ছগ্রাম সংলগ্ন পাকা রাস্তার মাথায় অভিযান চালিয়ে ৩৫৬ পিস ইয়াবাসহ তাদের আটক করে।
আটককৃতরা হলেন, হিয়াবরণ এলাকার মৃত উমেদ আলীর ছেলে মো. ফরহাদ আহমদ (৩৩)। তিনি বর্তমানে দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার সোহাগ মিয়ার কলোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পিটাকরা গ্রামের মৃত শিকন্দর মিয়ার ছেলে বাদশা মিয়া (৫৮)।
এঘটনায় দক্ষিণ সুরমা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে। আটককৃত দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে দক্ষিণ সুরমা থানা পুলিশ জানিয়েছে।






