নোয়াখালী সপ্তগ্রাম উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী এসোসিয়েশনের আত্মপ্রকাশ
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৬, ৭:২৫:১৫ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি: ‘প্রাণপ্রিয় প্রাঙ্গণ, আজীবন বন্ধন’Ñএই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী বাজারে অবস্থিত ঐতিহাসিক নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী এসোসিয়েশন’।
বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক কল্যাণে ভূমিকা রাখার লক্ষ্যেই সংগঠনটির যাত্রা শুরু হয়েছে।
শনিবার (৭ আগস্ট) নোয়াখালী বাজারের লিলি কমিউনিটি সেন্টারে সংগঠনের কমিটি গঠন ও আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রথম ব্যাচের প্রাক্তন ছাত্র, দৈনিক নয়াদিগন্তের সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার ও দৈনিক জালালাবাদের সিনিয়র রিপোর্টার এমজেএইচ জামিলের সভাপতিত্বে সভায় সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক ছাত্র মুফতি নূর আহমদ এবং গীতা পাঠ করেন সনজিৎ কুমার দাস।
সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জাহাঙ্গীর হোসাইন। বক্তব্য রাখেন সুজাদ মিয়া, জিতু আহসান, মাসুদা আক্তার, লাভলী বেগম, দিপু দে, মনু মিয়া, মামুন মিয়া, জিয়ানুর রহমান, কামরুল ইসলাম সুমন ও আখলাকুল আম্বিয়া কামরুল প্রমুখ।
সভায় উপস্থিত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সর্বসম্মতিক্রমে সাত সদস্যবিশিষ্ট একটি নির্বাচন বোর্ড গঠন করা হয়। বোর্ডের সদস্যরা হলেন-এমজেএইচ জামিল, জাহাঙ্গীর হোসাইন, নির্মল কান্তি দে, শাহ আলম, শহিদুল হক, শরীফ উদ্দিন ও মীর হোসেন।
আলোচনা ও পর্যালোচনা শেষে নির্বাচন বোর্ড পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে। কমিটিতে ফরিদ আহমদকে সভাপতি, মাস্টার নির্মল কান্তি দেকে সিনিয়র সহ-সভাপতি, সোহাগ আহমদ আল-আমিনকে সাধারণ সম্পাদক, সাংবাদিক আমিনুল হক খোকনকে সাংগঠনিক সম্পাদক এবং মামুন আহমদকে অর্থ সম্পাদক করা হয়।






