বিয়ানীবাজারে জমিয়তের বর্ধিত সভা
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৬, ৮:০১:০১ অপরাহ্ন

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ বিয়ানীবাজারের নিউ মোস্তফা পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসিমী ও সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হামিদ খানের যৌথ সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জমিয়তের উপদেষ্টা মাওলানা খায়রুল ইসলাম, লন্ডন মহানগর জমিয়তের সভাপতি মাওলানা জসিম উদ্দিন এবং সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক কাসিমী।
সভায় অতিথিরা বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাংগঠনিক কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা শাখার প্রতিনিধিরা নিজ নিজ শাখার সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। সভায় বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিটের জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি






