ছাতকে ৭ আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৬, ৬:২৬:৫৮ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার পাঁচজন ও ওয়ারেন্টভুক্ত দুইজনসহ বিভিন্ন মামলার মোট সাত আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিন ও রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-ছাতক পৌরসভার চরেরবন্দ এলাকার মোশাহিদ আলীর ছেলে কবিরুল হাসান আংগুর (৫২) ও আলী রাজ (৩৪)। একই এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে আব্দুল মোতালেব (২০) ও আনোয়ার মিয়ার ছেলে শিবলু মিয়া (১৯)।
এছাড়া উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের মনছব আলীর ছেলে জয়নাল আবেদীন (৪৬), চরেরবন্দ এলাকার আমির হোসেনের ছেলে জমিরুল হককে (২৫) গ্রেফতার করা হয়।
অন্যদিকে, ছাতকের মুক্তারপুর গ্রামের মৃত ছমির আলীর ছেলে ও বর্তমানে সিলেটের কানিশাইল এলাকার বাসিন্দা আকবর আলীকে (২৫) পুলিশ গ্রেফতার করে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, বিভিন্ন মামলায় সাত আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।






