ছাতকে জামায়াতের কর্মী শিক্ষা শিবির
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৬, ৭:২৯:৪৭ অপরাহ্ন

ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মোহাম্মদ শামস উদ্দিন। শিক্ষা শিবিরে দারসুল কোরআন পেশ করেন মাওলানা আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে বিষয়ভিত্তিক আলোচনা করেন সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আল মাদানী, সিলেট জেলা জামায়াতের সহসেক্রেটারি মাওলানা মাসুক আহমদ, সুনামগঞ্জ জেলা জামায়াতের তারবিয়াত সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম আজাদ, সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার ও ছাতক পৌর জামায়াতের আমির নোমান আহমদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা সৈয়দ কাজী মানসুর আহমদ, সহসেক্রেটারি আব্দুল আউয়াল ও আবু মূসা রাসেল, শ্রমিক কল্যাণ ফেডারেশন ছাতক উপজেলা সভাপতি মিজানুর রহমান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা শহীদুল ইসলাম, সৈয়দেরগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা সালাহ উদ্দিন এবং কালারুকা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার আফিজ আলী।






