জগন্নাথপুরে এসএসসি-দাখিল উত্তীর্ণদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৬:৪৯ অপরাহ্ন
জগন্নাথপুর সংবাদদাতা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ বলেছেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না; প্রত্যেক শিক্ষার্থীকে ভালো ছাত্র হওয়ার পাশাপাশি আদর্শিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। দেশপ্রেমসহ মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি বলেন, দেশ, জাতি ও মানুষের কল্যাণে শিক্ষার্থীরা ভালো কাজে এগিয়ে এলে ছাত্রশিবির তাদের পাশে থাকবে।
সোমবার সকাল ১১টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে পৌরসভা হলরুমে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি আফজাল হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাহমুদ আল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মনিরুজ্জামান পিয়াস, জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আবু সুফিয়ান তোহা, সাবেক সুনামগঞ্জ জেলা স্কুল ও মাদ্রাসা সম্পাদক রেজাউল করিম রিপন, সাবেক এমসি কলেজ সভাপতি ইসমাইল খান সৌরভ, সাবেক উপজেলা সভাপতি তৈয়বুর রহমান, সাবেক উপজেলা সভাপতি আবু তাহের সিদ্দিক, সাবেক উপজেলা সেক্রেটারি মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, উপজেলা পেশাজীবী শাখার সভাপতি কবির উদ্দিন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি দিলওয়ার আহমেদ।
সংবর্ধনা অনুষ্ঠানে উত্তীর্ণ শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক এবং আয়োজক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







