জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস

প্যারিসে জিডিএ’র মতবিনিময় সভা : হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার


প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৩:৩০ অপরাহ্ন

প্যারিস থেকে সংবাদদাতা: ফ্রান্সের রাজধানী প্যারিসে গাছবাড়ি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (জিডিএ)-এর হাসপাতাল নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ফ্রান্স, পর্তুগাল, জার্মানি, আয়ারল্যান্ড ও স্পেন থেকে প্রায় পাঁচ শতাধিক প্রবাসী অংশ নেন। সভায় হাসপাতাল নির্মাণে প্রায় আড়াই কোটি টাকা অঙ্গীকার করা হয়।

রোববার বিকেল ৬টায় প্যারিসের ওভারভিলিয়ের একটি হলরুমে ‘গাছবাড়ি কমিউনিটি ইন ফ্রান্স’-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। রাত ১০টা পর্যন্ত চলে অনুষ্ঠান।

গাছবাড়ি কমিউনিটি ইন ফ্রান্সের আহ্বায়ক এখলাছুর রহমান এখলাছের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উদ্যোক্তা ও সাংবাদিক আবু তাহের দুলাল। অনুষ্ঠান পরিচালনা করেন এডভোকেট এবাদুর রহমান, মহি উদ্দিন সোহেল, জাহাঙ্গীর জামিল ও শরীফ আহমদ।

সভায় জিডিএর সভাপতি আবুল ফাতেহ ও সেক্রেটারি সুলেমান আহমদ পাটোয়ারী প্রজেক্টরের মাধ্যমে হাসপাতাল প্রকল্পের বাজেট, পরিকল্পনা ও অগ্রগতি তুলে ধরেন। তাঁরা জানান, গাছবাড়িতে একটি পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতাল নির্মাণে মোট ১০ কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে হাসপাতালের প্রথম তলার নির্মাণকাজ সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় তলার কাজ এগিয়ে চলছে।

বক্তারা জানান, ২০১৫ সালে যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম, ঝিংগাবাড়ি ও রাজাগঞ্জ ইউনিয়নের কয়েকজন তরুণের উদ্যোগে জিডিএ প্রতিষ্ঠিত হয়। সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা বিস্তার ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য। সভায় ফ্রান্সের পাশাপাশি পর্তুগাল, জার্মানি, আয়ারল্যান্ড ও স্পেনের প্রবাসী প্রতিনিধিরা বক্তব্য দেন। তাঁরা গাছবাড়ি ও কানাইঘাটের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় হাসপাতাল নির্মাণের জন্য ফ্রান্সপ্রবাসীদের পক্ষ থেকে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকার অঙ্গীকার ঘোষণা করা হলে উপস্থিত প্রবাসীরা করতালির মাধ্যমে তা স্বাগত জানান।

জিডিএর সেক্রেটারি সুলেমান আহমদ পাটোয়ারী বলেন, যারা সময় দিয়েছেন, পাশে থেকেছেন এবং ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছেন-সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এই হাসপাতাল আমাদের সবার।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি লেখক ও সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিম বলেন, জিডিএর সেবামূলক কার্যক্রম প্রশংসনীয়। স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সংগঠনটি কার্যক্রম পরিচালনা করছে। হাসপাতালটি নির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। পরে দেশ, জাতি ও প্রবাসীদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত এবং নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

প্রবাস এর আরও খবর
সৌদি প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

সৌদি প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

কৃষি, মৎস্য ও ওষুধশিল্পে বাংলাদেশ-সাবাহ সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

কৃষি, মৎস্য ও ওষুধশিল্পে বাংলাদেশ-সাবাহ সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

যুক্তরাজ্যের লিভারপুলে-লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ এর বার্ষিক গেট টুকেদার

যুক্তরাজ্যের লিভারপুলে-লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ এর বার্ষিক গেট টুকেদার

সর্বশেষ সংবাদ
নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন
নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন
হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে নবীনবরণ
হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে নবীনবরণ
জৈন্তায় নজরুল বর্ষ উদযাপন
জৈন্তায় নজরুল বর্ষ উদযাপন
জৈন্তায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
জৈন্তায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
ধলাইয়ে বিষ দিয়ে মাছ নিধন
ধলাইয়ে বিষ দিয়ে মাছ নিধন
নগরে ডিবির ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
নগরে ডিবির ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী: নাসিম হোসাইন
বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী: নাসিম হোসাইন
লালদিঘীরপাড়ে ৫ দোকানকে জরিমানা, একটি সিলগালা
লালদিঘীরপাড়ে ৫ দোকানকে জরিমানা, একটি সিলগালা
ট্রেনের টিকিট কালোবাজারে ফেঞ্চুগঞ্জে ব্ল্যাকারের দণ্ড
ট্রেনের টিকিট কালোবাজারে ফেঞ্চুগঞ্জে ব্ল্যাকারের দণ্ড
কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজার
কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজার
নগরে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
নগরে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
নগরে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ২
নগরে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ২
যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি
যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top