জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নোটিশ 


প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৯:৫৭ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে মাদরাসাগুলোর কার্যক্রম যাচাই করতে গিয়ে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ দিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি আরও ১০০টি মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অনুমোদন ও প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডু।

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, বন্ধের নোটিশ পাওয়া ২৫২টি মাদ্রাসার মধ্যে মালদহে ৪৪টি, উত্তর দিনাজপুরে ৩৭টি, দক্ষিণ ২৪ পরগনায় ৩২টি এবং নদিয়া ও মুর্শিদাবাদে ২৫টি করে মাদ্রাসা রয়েছে।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া মাদ্রাসাগুলোকে বৈধ অনুমোদন ও প্রয়োজনীয় নথি দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বৈধ অনুমোদনের প্রমাণ দিতে না পারলে সেগুলোও বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

রাজ্যজুড়ে মাদরাসার সমীক্ষা: রাজ্যে স্বীকৃত ও অননুমোদিত মাদরাসার প্রকৃত সংখ্যা জানতে জুন মাসে রাজ্যজুড়ে সমীক্ষার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের উদ্যোগে কলকাতাসহ রাজ্যের ২২টি জেলায় সমীক্ষা চালানো হয়।

সমীক্ষায় মাদ্রাসাগুলোর পরিচালন ব্যবস্থা, শিক্ষার্থীদের ভর্তি ও উপস্থিতি, অর্থের উৎস এবং নিবন্ধনের মতো বিষয় খতিয়ে দেখা হয়।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে পশ্চিমবঙ্গে বৈধ অনুমোদন নিয়ে ২ হাজার ১৩২টি মাদ্রাসা চলছে। অন্যদিকে অনুমোদনহীন মাদ্রাসার সংখ্যা ২ হাজার ৩৯৬টি।

সরকারের দাবি, সমীক্ষায় পাওয়া তথ্যের ভিত্তিতেই প্রথম ধাপে ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আরও ১০০টি প্রতিষ্ঠানে গুরুতর অনিয়মের অভিযোগ পাওয়ায় তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

আন্তর্জাতিক এর আরও খবর
২৫ বছরের যুদ্ধে নিহত ৪৫ লাখ : বাস্তুচ্যুত ৩ কোটি ৮০ লাখ

২৫ বছরের যুদ্ধে নিহত ৪৫ লাখ : বাস্তুচ্যুত ৩ কোটি ৮০ লাখ

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

সর্বশেষ সংবাদ
বিদ্যুতে টানাপোড়েন থামছেই না
বিদ্যুতে টানাপোড়েন থামছেই না
জগন্নাথপুরে আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা
জগন্নাথপুরে আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা
রাজনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
রাজনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
বঙ্গবীর ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি
বঙ্গবীর ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি
ফেঞ্চুগঞ্জে চা শ্রমিক নেতাকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বাংলো ভাঙচুর
ফেঞ্চুগঞ্জে চা শ্রমিক নেতাকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বাংলো ভাঙচুর
সাগর-রুনি হত্যাকাণ্ড: থামছে না এনামুলের মায়ের কান্না
সাগর-রুনি হত্যাকাণ্ড: থামছে না এনামুলের মায়ের কান্না
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষে ৭ পয়েন্টে মহানগর বিএনপির কর্মসূচি
রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষে ৭ পয়েন্টে মহানগর বিএনপির কর্মসূচি
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনে ৩ জনকে দেড় লাখ টাকা জরিমানা
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনে ৩ জনকে দেড় লাখ টাকা জরিমানা
র‌্যাবের পৃথক অভিযানে মাদক উদ্ধার, আটক ১
র‌্যাবের পৃথক অভিযানে মাদক উদ্ধার, আটক ১
নগরে ৮ মামলার আসামি গ্রেফতার
নগরে ৮ মামলার আসামি গ্রেফতার
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৪
সিলেটে আরও ৬ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৬ ডেঙ্গুরোগী শনাক্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top