জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

পুলিশের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৪:২৮ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে (রাড্ডা ক্লিনিক) হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে ও তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হচ্ছে।

রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ও ভাঙচুরের বিষয়ে মন্ত্রী আরও জানান, ঘটনাটি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য ডিএমপি কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছিল। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ইতিমধ্যে ৯ জন আসামিকে গ্রেপ্তারসহ বেশ কিছু মালামাল ও আলামত উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত সব অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, অপরাধীদের বিরুদ্ধে দলমত-নির্বিশেষে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। অপরাধী সে অপরাধীই।

গতকাল রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় এক বৈঠকে পুলিশি অভিযান প্রসঙ্গে মন্ত্রী জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে ওই কার্যালয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু সদস্য একত্রিত হয়ে নাশকতামূলক কর্মকা-ের পরিকল্পনা করছিল। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায় এবং জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিকভাবে আটক করা প্রায় ২৮০ জনের মধ্যে বেশির ভাগকেই ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে ২৭ জনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে। তিনি জানান, উদ্ধার করা মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা ও প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে নাশকতায় জড়িত থাকার প্রমাণ মিললে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও মামলা করা হবে। কাউকে অযথা হয়রানি করার উদ্দেশ্যে এই অভিযান চালানো হয়নি বলে উল্লেখ করেন তিনি।

ককটেল বিস্ফোরণ ও রাজপথের আন্দোলন সম্পর্কিত এক নেতার সাম্প্রতিক বক্তব্যকে ‘অসংলগ্ন ও ভারসাম্যহীন’ আখ্যায়িত করে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিয়ে কোনো মন্তব্য না করে সার্বিক বিষয়টি মূল্যায়নের দায়িত্ব তিনি সচেতন জনগণের ওপর ছেড়ে দেন।

পুলিশ কর্মকর্তাদের নিয়মিত ও প্রশাসনিক বদলি প্রসঙ্গে মন্ত্রী জানান, দায়িত্বে অবহেলা বা কোনো অপরাধমূলক কর্মকা-ে সংশ্লিষ্টতা থাকলে শুধু বদলিই শেষ পদক্ষেপ নয়। কোনো কর্মকর্তা রাষ্ট্রদ্রোহ বা অন্য কোনো ফৌজদারি অপরাধে জড়িত থাকলে কঠোর বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি নিয়মিত মামলায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির বিরুদ্ধে তদন্ত, ফরেনসিক পরীক্ষা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা ও গ্রেপ্তারের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ বাহিনীতে অপরাধ বরদাশত করা হবে না।

আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে বলে জানান সালাহউদ্দিন আহমদ।

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় একটি বিরোধপূর্ণ জমি (প্রায় ৩৫ কাঠা) নিয়ে নিউগিনি প্রপার্টিজ নামে একটি বিল্ডার্স গোষ্ঠী এবং একজন অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার মধ্যে মালিকানা–সংক্রান্ত বিরোধ চলছিল। ওই বিরোধপূর্ণ জমিতে রাতের আঁধারে একপক্ষ দখল করতে গেলে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের একটি টিনশেড স্টুডিও ভাঙচুরের শিকার হয়। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গ্রেপ্তার করে এবং গুলির খোসাসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

এই ঘটনায় সালমান মুক্তাদিরের ফেসবুক লাইভে এসে বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে অভিযোগ করা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভুক্তভোগী ব্যক্তি নিজেই স্বীকার করেছেন যে তাঁর কাছে কেউ চাঁদা দাবি করেনি। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা ছাড়া ঢালাও অভিযোগের কোনো আইনি ভিত্তি নেই। ভুক্তভোগী লিখিত মামলা করলে পুলিশ গুরুত্বের সঙ্গে পুরো বিষয়টির সুনির্দিষ্ট তদন্ত সম্পন্ন করবে।

জাতীয় এর আরও খবর
ডিসেম্বরে কেউ আসবে না, শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিসেম্বরে কেউ আসবে না, শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

গঙ্গার পানি চুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত: পানিসম্পদমন্ত্রী

গঙ্গার পানি চুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত: পানিসম্পদমন্ত্রী

গ্র্যান্ড র‌্যালিতে বিজয় দিবস উদযাপন করবে বিএনপি

গ্র্যান্ড র‌্যালিতে বিজয় দিবস উদযাপন করবে বিএনপি

সর্বশেষ সংবাদ
সঈদউদ্দীন ডিগ্রি কলেজে কম্পিউটার ল্যাব উদ্বোধন
সঈদউদ্দীন ডিগ্রি কলেজে কম্পিউটার ল্যাব উদ্বোধন
চুনারুঘাটে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময়
চুনারুঘাটে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময়
গোয়াইনঘাটে পানি শোধনাগার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ
গোয়াইনঘাটে পানি শোধনাগার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ
প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের পাশে থাকার আশ্বাস এমপি শকুর
প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের পাশে থাকার আশ্বাস এমপি শকুর
হকৃবিতে অ্যাক্রেডিটেশন ও গুণগত মান নিশ্চিতে কর্মশালা
হকৃবিতে অ্যাক্রেডিটেশন ও গুণগত মান নিশ্চিতে কর্মশালা
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপনে প্রস্তুতি সভা
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপনে প্রস্তুতি সভা
পরিচ্ছন্ন নগর গড়তে বাড়ি বাড়ি যাচ্ছেন সিসিক প্রশাসক
পরিচ্ছন্ন নগর গড়তে বাড়ি বাড়ি যাচ্ছেন সিসিক প্রশাসক
সুনামগঞ্জে চলতি বছরে ১৮০ কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ
সুনামগঞ্জে চলতি বছরে ১৮০ কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ
নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল
নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল
নবীগঞ্জে রোদে ফিরেছে হাওরের প্রাণচাঞ্চল্য
নবীগঞ্জে রোদে ফিরেছে হাওরের প্রাণচাঞ্চল্য
ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে লিডিং ইউনিভার্সিটির সভা
ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে লিডিং ইউনিভার্সিটির সভা
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কমিটির প্রথম সভা
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কমিটির প্রথম সভা
বালাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন
বালাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন
বড়লেখায় প্রাণিসম্পদ সপ্তাহে র‌্যালি
বড়লেখায় প্রাণিসম্পদ সপ্তাহে র‌্যালি
বড়লেখায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান
বড়লেখায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top