দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের সভা
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৬, ৬:২০:৫২ অপরাহ্ন

যুক্তরাজ্যে বসবাসরত দক্ষিণ সুরমাবাসীর আর্থসামাজিক উন্নয়ন সংস্থা দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের ২০২৬-২৮ সালের নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পূর্ব লন্ডনের মাইদা গ্রিল রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আব্দুর রশিদ বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেবুল ইসলামের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গাজী আব্দুল আহাদ। সভায় সাধারণ সম্পাদক সেবুল ইসলাম কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরেন। এরপর সাবেক কমিটির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে নবনির্বাচিত কমিটি।
সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি হোসেইন আহমদ, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক শাহজাহান শিকদার, সাবেক সাধারণ সম্পাদক এম এ আলী, সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মাহবুব আলম, সাবেক সহ-সভাপতি এমদাদুর রহমান, সাবেক কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা মিয়া, সহ-সভাপতি আব্দুল মতিন, কাজী বাবর উদ্দিন আহমেদ, সিদ্দিকুর রহমান জয়নাল, এমদাদুল হক পাভেল, বদরুল হক শাহীন, হোসেন আহমদ ও জাহাঙ্গীর হোসেন।
এছাড়া কোষাধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াছ আলী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ডালিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সহ-কোষাধ্যক্ষ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমরান আজাদ, প্রচার সম্পাদক শিপন শিকদার ফাত্তাউর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক ফয়সল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তওয়াহিদুর রহমান টিপু, ধর্ম সম্পাদক গাজী আব্দুল আহাদ, সহ-প্রচার সম্পাদক আব্দুল লতিফ সোহেল এবং কার্যকরী সদস্য নজরুল ইসলাম বাবুল, জয়নাল আবেদীন, আলীম উদ্দিন ফয়সল, শাহ রায়হান উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি






