ভার্থখলা স্বর্ণালী সংঘের প্রতিবাদ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৬, ৬:৪০:০১ অপরাহ্ন
সিলেট নগরীর দক্ষিণ সুরমার ২৬নং ওয়ার্ডে ভার্থখলা স্বর্ণালী সংঘ একটি সুপ্রতিষ্ঠিত ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন। সংগঠনের একটি বৈধ ও কার্যকরী কমিটি থাকা সত্ত্বেও কিছু দুষ্কৃতিকারী সংগঠনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্যে বিভ্রান্তি সৃষ্টি করে আরেকটি কমিটি গঠনের অপচেষ্টা চালিয়েছে। এর প্রতিবাদে গত ২৩ অক্টোবর শুক্রবার রাতে ভার্থখলা স্বর্ণালী সংঘের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা সংগঠনের বৈধ কমিটির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সকল ষড়যন্ত্র ও অপপ্রচারের তীব্র নিন্দা জানান। বক্তারা বলেন, আমরা বিশ্বাস করি, ঐক্য, শৃঙ্খলা ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ভার্থখলা স্বর্ণালী সংঘ তার সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। সকল সদস্য ও এলাকাবাসীকে বিভ্রান্ত না হয়ে সত্য ও ন্যায়ের পক্ষে থাকার আহ্বান জানান।
ভার্থখলা স্বর্ণালী সংঘের সভাপতি মফিজুর রহমান বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম শাহেদ এর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ভার্থখলা পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মির্জা মকবুল বেগ, ভার্থখলা জামে মসজিদের মুতাওয়াল্লী আহমদুল কবির মামুন, সাবেক সদস্য আবুল কাহার চৌধুরী মঈন, আব্দুল জলিল, শিলু আহমদ, শফিকুর রহমান, বাবুল আহমদ, ইউনুস মিয়া, মিন্টু খান, ভার্থখলা পঞ্চায়েত কমিটির সহ সভাপতি হানিফ হোসেন নানু, সাধারণ সম্পাদক এম সিরাজ উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ আনু খান, সদস্য মহিবুর রহমান, স্বর্ণালী সংঘের উপদেষ্টা বেলাল আহমদ, সহ-সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী, কামাল আহমদ, সহসাংগঠনিক সম্পাদক রুহেল আহমদ, দ্বারা আহমেদ, এহিয়া চৌধুরী, নাসির আহমদ, মালেক আহমদ, প্রচার সম্পাদক জামিল আহমদ, সহ প্রচার সম্পাদক সাদেক আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক বেলাল আহমদ চৌধুরী ওয়েছ, ক্রীড়া সম্পাদক তানভীর আহমদ, রুবেল আহমদ, আবুল খায়ের বাপ্পি, শাহেদ আহমদ, সুলেমান মিয়া, আহমেদ মেহেদী, সুহেদ আহমদ, আফজাল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি





