জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

তুচ্ছ হলেও গুরুতর


প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৩, ১২:৩৫:২৪ অপরাহ্ন

 

গতকাল জাতীয় ইংরেজী মিডিয়া ‘ঢাকা ট্রিবিউন’-এ ‘সেইল অব ফুড রেপড্ ইন এবানডোন্ড নিউজ পেপার কনটিনিউজ’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে অতি গুরুত্বপূর্ণ কিছু জনস্বাস্থ্য বিষয়ক তথ্য উপস্থাপন করা হয়েছে। বলা হয়েছে, দেশব্যাপী পরিত্যক্ত পত্রপত্রিকা খাদ্যসামগ্রী মোড়ার কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। দেখা যাচ্ছে, সারা দেশের বিভিন্ন হোটেল রেস্তোরাঁ, কনফেকশনারী, স্ন্যাক্স ও ফুটপাতের খাবারের দোকানগুলো পেটিস, পেস্ট্রি, সমুচা, সিঙ্গাড়া এমনকি বার্গার, স্যান্ডুচসহ বিভিন্ন ধরনের তৈরী খাবার পুরোনো নিউজ পেপারে মুড়ে বিক্রি করছে। এছাড়া পান সুপারীসহ অন্যান্য খাদ্যসামগ্রীও একইভাবে ব্যবহৃত সংবাদপত্র মুড়ে বিক্রি করা হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিভিন্ন স্কুলের বাইরে ভ্যানওয়ালারা চানাচুর কাটাফল ও আচারসহ যেসব খাদ্য সামগ্রী শিক্ষার্থীদের কাছে বিক্রি করে, সেগুলোর অধিকাংশই সংবাদপত্র কিংবা লেখা কাগজে মুড়ে বিক্রি করতে দেখা যায়।

ইতোমধ্যে বাংলাদেশ ফুড সেইফটি অথোরিটি (বিএফএসএ) তৈলাক্ত ও গরম খাদ্যদ্রব্য মুদ্রিত কাগজে বিশেষভাবে নিউজ পেপারে মুড়ে বিক্রয় না করার জন্য সতর্ক করে দিয়েছে। এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থাসমূহও বেশ কিছু অভিযান পরিচালনা করেছে। গত শুক্রবার ফুড সেইফটি অথোরিটি অর্থাৎ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ মুদ্রিত কাগজে খাদ্য সামগ্রী বিক্রয়ের ক্ষতিকর দিক উল্লেখ করে বলা হয় যে, ফুড সেইফটি অ্যাক্ট-২০২৩ অনুসারে মুদ্রিত কাগজে মুড়ে খাদ্যসামগ্রী বিক্রয় মানব দেহের জন্য ক্ষতিকর এবং এটা শাস্তিযোগ্য অপরাধ। তারা খাদ্যদ্রব্য নিরাপদ পাত্রে বা মোড়কে বিক্রির পরামর্শও প্রদান করেন। বিএফএসএ’র নোটিশে আরো বলা হয়, হোটেল, রেস্তোরাঁ এবং ফুটপাতের খাবারের দোকানগুলো ঝালমুড়ি, ফুচকা, সমুচা, রোল, সিংগাড়া, পেঁয়াজু, জিলাপী এবং পরোটা পুরোনো পত্রিকা এবং অন্যান্য কাজে কাগজে মুড়ে বিক্রি করছে। এতে বলা হয়, সংবাদপত্রে বিপজ্জনক রং ও রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়। এ ধরনের কাগজে মোড়া খাবার খেলে এসব ক্ষতিকর রাসায়নিক পদার্থ মানবদেহে প্রবেশ করে রক্ততে মিশে গিয়ে ক্যান্সার, হৃদরোগ ও কিডনীর রোগসহ নানা ধরনের মারাত্মক অসুস্থতা দেখা দিতে পারে।

এ ধরনের ক্ষতিকর পদার্থের ব্যাপক ব্যবহার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে লক্ষ্য করা যাচ্ছে। কুষ্টিয়া শহরের জনৈক ঝালমুড়ি বিক্রেতা জানান, প্রতিদিন তার এক কেজি পুরোনো পত্রিকা লাগে। এভাবে গড়ে মাসে ৩০ কেজি পত্রিকা তিনি ব্যবহার করেন ঝালমুড়ি বিক্রয়ে। বলা বাহুল্য, অনেকে হাত মোছার কাজেও টিস্যু পেপারের পরিবর্তে মুদ্রিত পেপার ব্যবহার করেন। এতেও রাসায়নিক পদার্থ দেহের অভ্যন্তরে চলে যাওয়ার ঝুঁকি থাকে।

সচেতন মহল মনে করেন, মুদ্রিত কাগজে বিশেষভাবে পুরোনো খবরের কাগজে খাদ্য সামগ্রী বিক্রি প্রতিরোধে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সতর্কতামূলক প্রচারণা চালানো দরকার। তবে কথা হচ্ছে যে, যখন এদেশের প্রায় সকল খাদ্য সামগ্রীতে কমবেশী ভেজাল বিদ্যমান এবং এটা প্রতিরোধে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যর্থতার পরিচয় দিচ্ছে, সেক্ষেত্রে মুদ্রিত কাগজে খাবার বিক্রয়ের বিষয়টিকে সংশ্লিষ্টরা তুচ্ছ বিষয় হিসেবে বিবেচনা করা অস্বাভাবিক কিছু নয়।

দেখা গেছে, পলিথিনে বিশেষভাবে কালো পলিথিনে খাদ্য সামগ্রী মুড়ে রাখলে ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে, বিশেষজ্ঞরা এমন সতর্কবাণী প্রচারের পরেও দেশব্যাপী পলিথিনে মুড়ে খাবার বিক্রিতে ভাটা পড়েনি। কিছু কিছু রেস্তোরাঁ ও খাদ্যসামগ্রীর দোকান নিজেদের তৈরী বক্স বা প্যাকেটে খাবার বিক্রি করলেও পলিথিন ব্যবহার থেকে বিরত হয়নি অধিকাংশ প্রতিষ্ঠান। এর ফলে দেশজুড়ে পলিথিন সামগ্রীর রমরমা ব্যবসা চলছে এবং পরিবেশ ও স্বাস্থ্যের জন্য সৃষ্টি করছে হুমকি। এ ব্যাপারে বিশ্বের অন্যান্য উন্নত দেশসমূহের মতো কঠোর আইন ও এর প্রয়োগ নিশ্চিত করা উচিত। এর পাশাপাশি র‌্যাপার বা মোড়ক হিসেবে পরিবেশ বান্ধব কাগজ বা কাপড় বা অন্য বিকল্প সামগ্রীর উৎপাদন ও ব্যবহারের উদ্যোগ নিতে হবে দেশব্যাপী। অন্যথায় মানবদেহ ও পরিবেশের জন্য ক্ষতিকর এসব সামগ্রীর ব্যবহার বন্ধ করা যাবে না, এমন অভিমত সচেতন মহলের।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top