জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

সিলেট-ছাতক রেলপথে সুসংবাদ


প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২৩, ১২:৩৫:০১ অপরাহ্ন

গতকাল মিডিয়ায় ‘অবশেষে সুনামগঞ্জে খুলছে রেলের দিগন্ত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, সিলেট-ছাতক রেললাইনের গোবিন্দগঞ্জ থেকে সুনামগঞ্জ পর্যন্ত রেললাইন স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের চূড়ান্ত রিপোর্ট চলতি সপ্তাহেই জমা হবে।
উল্লেখ্য, সিলেট-ছাতক ৩৪ কিলোমিটার রেলপথ স্থাপিত হয়েছিলো ১৯৫৪ সালে। সিলেট স্টেশন থেকে ছাতক পর্যন্ত রয়েছে খাজাঞ্চি, সৎপুর ও আফজলাবাদ রেলওয়ে স্টেশন। সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবী, এই রেললাইন সুনামগঞ্জ সদর পর্যন্ত নেয়ার। দাবি বাস্তবায়নের জন্য নানাভাবে উদ্যোগ নেয়া হলেও তা আলোর মুখ দেখেনি। প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছিলো আফজলাবাদ-দক্ষিণ খুরমা-শান্তিগঞ্জ হয়ে সুনামগঞ্জ জেলা সদরে যাবে রেললাইন। এর মধ্যেই প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা যাচাই করে এই রুটে ৪৪ কিলোমিটার রেললাইন নির্মাণের সুপারিশ করা হয়।
সিলেট-ছাতক রেললাইনের গোবিন্দগঞ্জ থেকে সুনামগঞ্জ পর্যন্ত রেললাইন স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের চূড়ান্ত রিপোর্ট এ সপ্তাহেই জমা হবে বলে জানা গেছে। রেলওয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। লক্ষণীয় যে, ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ থেকে সুনামগঞ্জ পর্যন্ত রেললাইন স্থাপনে দু’টি পথের মতামত দেয়া হলেও রেলওয়ের দায়িত্বশীলদের বেশীরভাগই গোবিন্দগঞ্জ থেকে সুনামগঞ্জ শহরের দক্ষিণ নতুনপাড়া ও কালীপুরের মাঝের হাওর পর্যন্ত রেললাইন স্থাপনের পক্ষে মত দিয়েছেন বলে জানা গেছে।
রেলপথের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য নিয়োগকৃত সমীক্ষা দল ছাতকের গোবিন্দগঞ্জ থেকে সুনামগঞ্জ শহরের দক্ষিণ নতুনপাড়া পর্যন্ত ইতোপূর্বে সমীক্ষা করেছে। আবার ছাতক দোয়ারাবাজার হয়ে সুনামগঞ্জ পর্যন্ত একাধিকবার ঘুরে দেখেছেন সমীক্ষক দল। দেখা গেছে, সম্ভাব্যতা যাচাইয়ের সময় নানা বিষয় বিবেচনায় এনে গোবিন্দগঞ্জ থেকে সুনামগঞ্জ পর্যন্ত অর্থাৎ সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কের পাশ দিয়ে রেললাইন স্থাপনের বিষয়টিকেই গুরুত্ব দেয়া হয়েছে। তবে এর চূড়ান্ত রিপোর্ট এখনও জমা হয়নি বলে জানা যায়নি। রেলওয়ের দায়িত্বশীল জনৈক প্রকৌশলী জানান, সুনামগঞ্জ পর্যন্ত রেলপথ বর্ধিত করার জন্য দুই পর্যায়ে কাজ চলছে। একটি হচ্ছে সম্ভাব্যতা সমীক্ষা, অপরটি নকশা প্রণয়ন। চুক্তি অনুযায়ী চায়না রেলওয়ে ডিজাইন কর্পোরেশন এবং বাংলাদেশের মজুমদার এন্টারপ্রাইজ এই কাজ বাস্তবায়ন করছে।
যা-ই হোক, আশার কথা, শেষ পর্যন্ত সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি সিলেট-ছাতক রেললাইন পুনরায় চালুকরণ এবং এই লাইনকে সুনামগঞ্জ সদর পর্যন্ত নিয়ে যাওয়ার উদ্যোগ নেয়া হয়েছে। সিলেট-ছাতক রেলযোগাযোগ দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকায় এই অঞ্চলের মানুষ যাতায়াতের সহজ ও কম ব্যয়বহুল পন্থাটি ব্যবহার করতে পারছেন না। এতে যোগাযোগের অসুবিধার পাশাপাশি তাদেরকে অতিরিক্ত ভাড়া দিয়ে সিএনজি অটোরিকশা, বাস-মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহন ব্যবহার করতে হচ্ছে। শুধু যাত্রী নয়, মালামাল পরিবহনের ক্ষেত্রেও অসুবিধা হচ্ছে রেলযোগাযোগ বন্ধ থাকায় ব্যবসা বাণিজ্যেরও ক্ষতি হচ্ছে। লক্ষণীয় যে, করোনা মহামারির কারণে ২০২০ সালের ২৩ মার্চ থেকে ছাতক-সিলেট ৩৫ কিলোমিটার দীর্ঘ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিলো। এর মধ্যেই গত বছরের ১৬ জুন ভয়াবহ বন্যার কবলে পড়ে বন্ধ এ রেলপথটি যেনো এখন ধ্বংসস্তূপ। এর ফলে এ রুটে পুনরায় রেল চলাচল নিয়ে ছিলো অনিশ্চয়তা।
স্থানীয়রা জানান, ছাতক উপজেলার আফজলাবাদ রেলস্টেশন থেকে ছাতক বাজার পর্যন্ত রেললাইনের অবস্থা খুবই নাজুক। করোনা মহামারির আগে পর্যন্ত এই রেলপথ সচল ছিলো। সিলেট থেকে ছাতকে ট্রেনের ভাড়া ১০ টাকার বিপরীতে বাসের ভাড়া বর্তমানে ৬০ টাকারও বেশী এবং সিএনজি অটোরিকশা ভাড়া ৮০-১০০ টাকা। এই রেলপথ চালু হলে যাত্রীদের যাতায়াতের ব্যয় অনেক কমে আসবে।
এ অবস্থায় সিলেট-ছাতক রেলওয়ে যোগাযোগ সুনামগঞ্জ সদর পর্যন্ত বর্ধিত করে চালুর উদ্যোগটি যে এ অঞ্চলের লাখো লাখো মানুষকে বিশেষভাবে উপকৃত করবে, এতে কোন সন্দেহ নেই। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top