জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

যুগান্তকারী উদ্যোগ বটে!

প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৩, ১২:৩৫:২২ অপরাহ্ন

সরকার শেষ পর্যন্ত বৈদ্যুতিক গাড়ির নিবন্ধন ও পরিচালনা সংক্রান্ত একটি গাইড লাইন বা নির্দেশনা অনুমোদন করেছে। ২০৩০ সালের মধ্যে কমপক্ষে ৩০ শতাংশ গাড়িকে ইলেক্ট্রিক করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, কয়েক দিনের মধ্যে একটি গেজেট প্রকাশের পর এই গাইডলাইন কার্যকর হবে। ২০১৮ সালের নভেম্বরে বিভাগের কাছে একটি খসড়া গাইডলাইন জমাদানের সাড়ে ৪ বছর পর এ উদ্যোগটি এসেছে। এরপর রোড ট্রান্সপোর্ট এন্ড হাইওয়ে ডিভিশন অভিজ্ঞতা লাভের জন্য ৪ সদস্যের একটি প্রতিনিধি দলকে ভারতে পাঠায়। গাইডলাইনটি রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ২০১৮ এর ১২৪ নং ধারা অনুযায়ী গাইড লাইনটি তৈরী করা হয়েছে। গাইড লাইন অনুসারে, ইলেক্ট্রিক অর্থাৎ বৈদ্যুতিক গাড়িগুলো ইলেকট্রিক চার্জ বা রিচার্জেবল ব্যাটারীর মাধ্যমে এক বা একাধিক ইলেকট্রিক মোটর দ্বারা চালিত হবে। তবে এই ক্যাটাগরীতে ব্যাটারী চালিত রিকশা, ভ্যান কিংবা বাইসাইকেল অন্তর্ভুক্ত হবে না।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, দীর্ঘদিন ধরে চলমান ব্যাটারী চালিত ইজিবাইক এই গাইড লাইনের বাইরে রয়েছে। শুধুমাত্র সরকারের কমিটি কর্তৃক অনুমোদিত মডেলের বৈদ্যুতিক গাড়িগুলো ইলেক্ট্রিক বা বৈদ্যুতিক গাড়ি হিসেবে ব্যবহৃত হবে। বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে ইলেক্ট্রিক গাড়ির প্রচলন শুরু হয়েছে। এ ধরনের বিপুল সংখ্যক গাড়ি রাস্তায় নেমেছে। যুক্তরাজ্য কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনতে বৈদ্যুতিক গাড়ির প্রচলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইউরোপীয় দেশসমূহের মধ্যে। বিশ্বের সাথে তাল মিলিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বাংলাদেশও ২০৩০ সালের মধ্যে কমপক্ষে ৩০ শতাংশ গাড়িকে বৈদ্যুতিক গাড়িতে রূপান্তরের উদ্যোগ নিয়েছে। পরিবেশের স্বার্থে বিশেষভাবে বায়ু দূষণ প্রতিরোধে এ ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরী। আর এটা করা গেলে পরিবহন খাত থেকে ৩.৪ মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হ্রাস করা সম্ভব হবে। এতে দেশের জনস্বাস্থ্যে ইতিবাচক প্রভাব পড়বে। হ্রাস পাবে বায়ুদূষণজনিত মৃত্যু ও রোগব্যাধির প্রকোপ। আমরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই। আশা করি জীবাশ্ম জ্বালানী থেকে বৈদ্যুতিক শক্তিতে গাড়িগুলোকে রূপান্তরে বাড়তি ঝামেলা ও সমস্যা ছাড়াই এই যুগান্তকারী পদক্ষেপ সফল হবে।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top