জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

জলসীমায় নিয়ে ফেরত দেয়া হবে মায়ানমার সৈন্যদের


প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ৯:১৯:৫৭ অপরাহ্ন


জালালাবাদ রিপোর্ট : মিয়ানমার থেকে পালিয়ে আসা নিরাপত্তা রক্ষীদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে আজ বৃহস্পতিবার। মিয়ারমার বর্ডার গার্ড পুলিশসহ বাংলাদেশে আশ্রয় নেয়া মোট ৩৩০ জনকে হস্তান্তর করা হবে এক সাথেই।
বর্ডার গার্ড বা বিজিবি জানিয়েছে, এখন পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনীর ৩৩০ জনকে হস্তান্তরে সব প্রক্রিয়া প্রায় শেষ।বাংলাদেশে আশ্রয় নেয়া এসব বার্মিজ সৈন্যদের রাখা হয়েছে কক্সবাজারের টেকনাফ ও বান্দরবনের ঘুমধুমের দুটি স্কুলে। আজ ভোর থেকেই তাদের হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে।পালিয়ে আসা এসব বার্মিজ সৈন্যদের পরিচয় সনাক্তে এরই মধ্যে তাদের বায়োমেট্রিক সম্পন্ন করার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।

কক্সবাজার জেলা প্রশাসন ও পুলিশ জানাচ্ছে, হস্তান্তরের পুরো বিষয়টির নেতৃত্ব দিবে বিজিবি। কক্সবাজারের ইনানীর নৌবাহিনীর ঘাটে যে আনুষ্ঠানিকতা হবে বাংলাদেশসহ দুই দেশের প্রতিনিধিরাই থাকবে।

যেভাবে সম্পন্ন হবে পুরো প্রক্রিয়া :
বিদ্রোহী গ্রুপগুলোর সাথে যুদ্ধে টিকতে না পারে গত ৪ থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে উখিয়া, টেকনাফ ও ঘুমধুম সীমান্ত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে মিয়ানমারের ৩৩০ জন। হাতে গোনা কয়েকজন বাদে বেশিরভাগই ছিলও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের সদস্য।

তাদের মধ্যে ১৬০ জন বিজিপি সদস্যকে রাখা হয়েছে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে। অপর দলকে রাখা হয়েছে কক্সবাজারের টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয়ে।
এখন পর্যন্ত বিজিবির পরিকল্পনা হচ্ছে, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে বিজিবির ও পুলিশের টিম যাবে টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয়ে। সেখানে অবস্থানরত বার্মিজ সৈন্যদের বিজিবির গাড়িতে করে নিয়ে আসা হবে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের সামনে।

পরে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের ১৬৬ জনকে তোলা বিজিবির গাড়িতে। পরে দুটো গ্রুপকে পুলিশ ও বিজিবির কড়া পাহারায় নিয়ে যাওয়া হবে কক্সবাজারের ইনানী বিচ এলাকার নৌবাহিনীর জেটিতে।ইনানীর এই নৌবাহিনীর জেটি ঘাট এলাকায় হস্তান্তর কার্যক্রমের কিছু আনুষ্ঠানিকতা শেষ করবে বাংলাদেশ ও মিয়ানমার। সেখানে বিজিবি, পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে।

সেখান থেকে বাংলাদেশি জাহাজে করে ৩৩০ জনকে তোলা হবে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ কর্ণফুলীতে। সেখানে পুরো নিরাপত্তা বজায় রেখে তাদের কর্ণফুলী জাহাজে করে নিয়ে যাওয়া হবে বাংলাদেশে মিয়ানমারের জলসীমায়।

এই জলসীমায় মিয়ানমার নৌবাহিনীর জাহাজে তুলে দেয়া হবে বার্মিজ সৈন্য ও ঐ দেশ থেকে আসা নাগরিকদের।

সংগ্রহ করা হয়েছে ফিঙ্গার প্রিন্ট :

বাংলাদেশে অনুপ্রবেশের পর পালিয়ে আসা বার্মিজ সৈন্য ও সে দেশটির ৩৩০ জন নাগরিকদের তালিকা আগে থেকেই প্রস্তুত করেছিলো বিজিবি।তাদের মধ্যে ৩২৬ জনকে রাখা হয়েছিলো কক্সবাজারের টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয় ও নাইক্ষ্যংছড়ির ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে। বাকি চারজনের চিকিৎসা চলছিলো চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে।

তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর আগে ঐসব নাগরিকদের বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গার প্রিন্ট গত রবি ও সোমবার সংগ্রহ করে রাখে স্থানীয় প্রশাসন। কক্সবাজার পাসপোর্ট কার্যালয়ের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহকারীরা দুটি দলে বিভক্ত হয়ে এই ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে।

শেষ পাতা এর আরও খবর
শান্তিগঞ্জে নৌকা বাইচে জনতার ঢল

শান্তিগঞ্জে নৌকা বাইচে জনতার ঢল

জামায়াত ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়: ফখরুল ইসলাম

জামায়াত ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়: ফখরুল ইসলাম

১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণ করবে সরকার : মাহদী আমিন

১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণ করবে সরকার : মাহদী আমিন

ভুটানে পেশাদার কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

ভুটানে পেশাদার কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

সর্বশেষ সংবাদ
জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী
জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী
একাত্তরে যারা যুদ্ধ করেছিল, তারা স্বাধীন ও সমৃদ্ধ দেশ চেয়েছিল: শিশির মনির
একাত্তরে যারা যুদ্ধ করেছিল, তারা স্বাধীন ও সমৃদ্ধ দেশ চেয়েছিল: শিশির মনির
গোয়াইনঘাটে ৮ ড্রেজার ধ্বংস
গোয়াইনঘাটে ৮ ড্রেজার ধ্বংস
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ দুইজন আটক
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ দুইজন আটক
মতানৈক্য ভুলে সাংগঠনিক কার্যক্রম জোরদার করুন : জি.কে গউছ
মতানৈক্য ভুলে সাংগঠনিক কার্যক্রম জোরদার করুন : জি.কে গউছ
ঐক্য-সম্প্রীতি ও সমতার আহ্বান আনোয়ার ইব্রাহিমের
ঐক্য-সম্প্রীতি ও সমতার আহ্বান আনোয়ার ইব্রাহিমের
নগরে সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু
নগরে সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু
শান্তিগঞ্জে নৌকা বাইচে জনতার ঢল
শান্তিগঞ্জে নৌকা বাইচে জনতার ঢল
পবিত্র নগরীর নিরাপত্তা হুমকির চেষ্টা অগ্রহণযোগ্য : আনোয়ার ইব্রাহিম
পবিত্র নগরীর নিরাপত্তা হুমকির চেষ্টা অগ্রহণযোগ্য : আনোয়ার ইব্রাহিম
রোটারি ক্লাব হোয়াইট স্টোনের বৈদ্যুতিক পাখা বিতরণ
রোটারি ক্লাব হোয়াইট স্টোনের বৈদ্যুতিক পাখা বিতরণ
নগরে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নগরে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চৌখিদেখিতে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
চৌখিদেখিতে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় ২ নৃত্যশিল্পী ধর্ষণ মামলার আসামী সিলেটে গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় ২ নৃত্যশিল্পী ধর্ষণ মামলার আসামী সিলেটে গ্রেফতার
সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top