জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটকে বন্যা থেকে রক্ষায় নদ-নদীর অবাধ পানি প্রবাহ নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা


প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৪, ৭:৫৩:৫২ অপরাহ্ন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সিলেটের নদ-নদীর অবাধ পানি প্রবাহ নিশ্চিত করতে ও সিলেটকে বন্যার কবল থেকে রক্ষা করতে প্রয়োজনে ইটনা-মিঠামইন-অষ্ট্রগ্রাম সড়কের বেশ কিছু অংশ ভেঙে ফেলা হতে পারে। এজন্য আন্তঃমন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে উদ্যোগ বাস্তবায়ন করা হবে। ফরিদা আখতার বলেন, ‘নির্বিচারে হাওর ভরাট হচ্ছে। আধুনিকতার নামে হাওরে অপরিকল্পিতভাবে বাধ ও রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে হাওর ও মৎসসম্পদ। ফলে পানিপ্রবাহ ব্যাহত হয়েছে।’

শনিবার সিলেটে মৎস্য অধিদপ্তরের আয়োজনে হাওরে মৎস্যসম্পদ রক্ষায় স্টেকহোল্ডারস্ কনসাল্টেশন ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, হাওরের মাছ প্রকৃতির দান। প্রকৃতির বিরুদ্ধাচারণ করে মাছের প্রজননের জন্য নির্দিষ্ট সময় না দিয়ে মানুষ ভোক্তা ও আহরণকারী হিসেবে অত্যন্ত দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ.টি.এম. মোস্তফা কামালের সভাপতিত্বে স্টেকহোল্ডারস্ কনসাল্টেশন ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অনুবিভাগের অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহান। এতে হাওর বেষ্টিত সাতটি জেলার জেলা প্রশাসক, তাঁদের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং অংশীজনেরা অংশগ্রহণ করেন।

যারা মাছ ধরছেন তাঁদের ভূমিকা অসম্ভব গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এ পেশায় যাঁরা নিয়োজিত তাঁদের প্রতি অনেক অন্যায় করা হয়েছে। যাঁরা সত্যিকারের মৎস্যজীবী তাঁদেরকে মূল্যায়ন করা হয়নি। এতদিন জলমহাল যাদের কাছে ইজারা দেওয়া হয়েছে, তারা অতি মুনাফার লোভে মাছের ক্ষতি করেছে। এজন্য প্রকৃত মৎস্যজীবীদের স্বার্থ সংরক্ষণে দেশীয় প্রজাতির মাছ রক্ষা করা অত্যন্ত দরকার। উপদেষ্টা আরো বলেন, মাছ ধরা পেশাকে আধুনিকায়ন করতে হবে, যাতে তাঁরা সম্মানের সাথে বাঁচতে পারেন।

মাছের প্রজননকালীন মাছ ধরতে নিষিদ্ধের বিষয়ে হাওর অঞ্চলে বিলবোর্ড ও রেডিও-টেলিভিশনে এ সংক্রান্ত প্রচারণা চালানো যেতে পারে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, এসময়ে হাওর অঞ্চলে মাছ ধরার নিষিদ্ধের পাশাপাশি পর্যটনও সমন্বয় করা যেতে পারে।

প্রচ্ছদ এর আরও খবর
মহানগর বিএনপির ৪২ ওয়ার্ডে পাঁচ টিম গঠনের সিদ্ধান্ত

মহানগর বিএনপির ৪২ ওয়ার্ডে পাঁচ টিম গঠনের সিদ্ধান্ত

এসআরবির অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫

এসআরবির অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫

রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প

রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প

সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ

সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ

সর্বশেষ সংবাদ
মহানগর বিএনপির ৪২ ওয়ার্ডে পাঁচ টিম গঠনের সিদ্ধান্ত
মহানগর বিএনপির ৪২ ওয়ার্ডে পাঁচ টিম গঠনের সিদ্ধান্ত
এসআরবির অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫
এসআরবির অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫
নবীগঞ্জের গ্রামাঞ্চলে হারিয়ে যাচ্ছে অভিজ্ঞ ‘ধাত্রী’
নবীগঞ্জের গ্রামাঞ্চলে হারিয়ে যাচ্ছে অভিজ্ঞ ‘ধাত্রী’
কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প
রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প
সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ
সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ
অর্থনৈতিক শুমারির চূড়ান্ত প্রতিবেদন বিষয়ক সেমিনারে জেলা প্রশাসক
অর্থনৈতিক শুমারির চূড়ান্ত প্রতিবেদন বিষয়ক সেমিনারে জেলা প্রশাসক
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার করা হবে : সিসিক প্রশাসক
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার করা হবে : সিসিক প্রশাসক
সিলেটে হামে ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে ২ শিশুর মৃত্যু
সিলেটে আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৪
হোটেল-রিসোর্ট মালিকদের সাথে এসএমপির সভা
হোটেল-রিসোর্ট মালিকদের সাথে এসএমপির সভা
কদমতলীতে ৭ লাখ টাকার ভারতীয় টায়ারসহ গ্রেপ্তার ২
কদমতলীতে ৭ লাখ টাকার ভারতীয় টায়ারসহ গ্রেপ্তার ২
এসএমপির পিওএম বিভাগ পরিদর্শনে পুলিশ কমিশনার
এসএমপির পিওএম বিভাগ পরিদর্শনে পুলিশ কমিশনার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top