জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

বড়লেখায় নিকড়ী ছড়ার পাড়ে ভাঙন দুর্ভোগে অর্ধশতাধিক পরিবার


প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৫, ৭:৫১:১৯ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় সাম্প্রতিক ভারী বর্ষণে নিকড়ী ছড়ার পাড়ে মারাত্মক ভাঙন দেখা দিয়েছে। এতে চলাচলের রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় অর্ধশতাধিক পরিবার চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিকল্প রাস্তা না থাকায় ঝুঁকিপূর্ণ চলাচলে দুর্ঘটনার আশংকা রয়েছে। ছড়ার তীরের ভাঙন রোধে ও তা দ্রুত মেরামতের দাবিতে এলাকার বাসিন্দারা বড়লেখা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন দিয়েছেন।

এলাকাবাসীর লিখিত আবেদন সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ উত্তর ও বড়লেখা পৌরসভার পানিধার এলাকার বুক চিরে বয়ে যাওয়া নিকড়ীছড়া মিশেছে হাকালুকি হাওরের সঙ্গে। এই ছড়ার এক পাড়কে বড়লেখা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পানিধার গ্রামের অর্ধশত পরিবার দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তা হিসাবে ব্যবহার করে আসছেন। নিকড়ী ছড়াটি একসময় অনেক প্রশস্ত ছিল। ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি দ্রুত নেমে যেত। কিন্তু স্থানীয় প্রভাবশালীরা ছড়ার বিভিন্ন স্থান দখল করে স্থাপনা নির্মাণ ও ভরাট করেছেন। এতে ছড়াটি সংকুচিত হয়ে পড়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে ছড়ার খনন না হওয়ায় পানি ধারণক্ষমতা কমে গেছে। ফলে ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা ঢলের পানি ছড়া উপচে আশেপাশের ঘরবাড়ি ও দোকানপাটে ঢুকে পড়ছে। এতে স্থানীয়রা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন। এদিকে সাম্প্রতিক ভারীবর্ষণে ছড়ার এক পাড়ে ব্যাপক ভাঙন দেখা দেয়। এতে স্থানীয় একটি এতিমখানার শিশুদের পাশাপাশি এলাকার লোকজন চরম দুর্ভোগে পড়েছেন।

সরেজমিন দেখা গেছে, বড়লেখা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড পানিধার গ্রামের মোহাম্মদ ওয়ালি উল্লাহর বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ছড়ার কিছু জায়গায় বাঁশের বেড়া দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে। ঝুঁকির মুখে রয়েছে ওয়ালি উল্লাহর বাড়ির টিনের সীমানা প্রাচীর। স্থানীয়রা ছড়ার পাড়ের ভাঙা অংশ দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।

এলাকার বাসিন্দা মো. শাহরিয়ার ফাহিম, সুমন আহমদ, হুসাইন আহমদ, হেলাল আহমদ, কামাল আহমদ, সিরাজ মিয়া, নানু আহমদ, মারুফ আহমদ ও তানভীর ইমতিয়াজ তুহিন প্রমুখ বলেন, আমরা দীর্ঘদিন ধরে ছড়ার এক পাড়কে চলাচলের রাস্তা হিসাবে ব্যবহার করছি। আগে ছড়াটি অনেক বড় ছিল। বৃষ্টির পানি সহজেই নেমে যেত। এখন দখল আর ভরাটের কারণে ছড়াটি দিন দিন ছোট হয়ে যাচ্ছে। ফলে অল্প বৃষ্টি হলেই ছড়া উপচে আশেপাশের ঘরবাড়ি ও দোকানপাটে ঢুকে পড়ছে। সাম্প্রতিক বন্যায় ছড়ার এক পাড়ে ভাঙন দেখা দেওয়ায় আমাদের চলাচলের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কিন্ত ছড়ার পাড় মেরামত করা হয়নি। আমরা সংশ্লিষ্টদের নিকট দ্রুত ছড়ার ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

পৌরপ্রশাসক ও ইউএনও তাহমিনা আক্তার বুধবার বিকেলে বলেন, নিকড়ী ছড়ার ভাঙনের বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত আবেদন পেয়েছেন। পৌরসভার মাসিক সভায় আলোচনা করে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রচ্ছদ এর আরও খবর
‘নীল সুনামি’তে রিপাবলিকানে রক্তক্ষরণ!

‘নীল সুনামি’তে রিপাবলিকানে রক্তক্ষরণ!

অধিকাংশ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা

অধিকাংশ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা

সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের যুগপূর্তি উদযাপন

সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের যুগপূর্তি উদযাপন

১০৭ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

১০৭ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

সর্বশেষ সংবাদ
‘নীল সুনামি’তে রিপাবলিকানে রক্তক্ষরণ!
‘নীল সুনামি’তে রিপাবলিকানে রক্তক্ষরণ!
অধিকাংশ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা
অধিকাংশ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রতিবাদ সভা রোববার
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রতিবাদ সভা রোববার
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: বড়লেখায় প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: বড়লেখায় প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ
সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের যুগপূর্তি উদযাপন
সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের যুগপূর্তি উদযাপন
বালু উত্তোলনে বাধা দেওয়ায় জমির ফসল নষ্টের অভিযোগ
বালু উত্তোলনে বাধা দেওয়ায় জমির ফসল নষ্টের অভিযোগ
১০৭ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া
১০৭ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া
অধ্যাপক শফিকুর রহমানকে দেখতে বাসায় নাসিম হোসাইন
অধ্যাপক শফিকুর রহমানকে দেখতে বাসায় নাসিম হোসাইন
‎প্রযুক্তির মাধ্যমে আধুনিক ধানের জাত ও উৎপাদন সময়োপযোগী পদক্ষেপ : কৃষক সমাবেশে বিভাগীয় কমিশনার
‎প্রযুক্তির মাধ্যমে আধুনিক ধানের জাত ও উৎপাদন সময়োপযোগী পদক্ষেপ : কৃষক সমাবেশে বিভাগীয় কমিশনার
টিলাগড়ে ২০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ আটক ১
টিলাগড়ে ২০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ আটক ১
মেঘ কেটে রোদ্দুর ক্যারিবিয় শিবিরে
মেঘ কেটে রোদ্দুর ক্যারিবিয় শিবিরে
বিপুল ভারতীয় কম্বলসহ আটক ২
বিপুল ভারতীয় কম্বলসহ আটক ২
নগরে বিপুল নিষিদ্ধ পানীয়সহ আটক ৩
নগরে বিপুল নিষিদ্ধ পানীয়সহ আটক ৩
নদীতে পরিবেশের অভিযান ১০ ড্রেজারসহ সরঞ্জাম ধ্বংস
নদীতে পরিবেশের অভিযান ১০ ড্রেজারসহ সরঞ্জাম ধ্বংস
হবিগঞ্জে বাসচাপায় যুবক নিহত
হবিগঞ্জে বাসচাপায় যুবক নিহত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top