সুনামগঞ্জে এনসিপির ৩১ সদস্যের কমিটি গঠিত
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৫, ৭:২০:৪০ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির প্রধান সমন্বয়কারী হলেন দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন।
শনিবার রাতে দলটির সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত কমিটি প্রকাশিত হয়। কমিটিতে যুগ্ম সমন্বয়কারীরা হলেন- মো.হারুনুর রশিদ, আতাউর রহমান স্বপন, আবু সালেহ নাসিম, ইসহাক আমিনি ও শহিদুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- দেওয়ান তাসাদ্দুক রাজা ইমন, আলাল উদ্দিন, ড. করিম মিয়া, শিবনাথ বিশ্বাস, জুলপাশ খান, ফয়সাল আহমেদ, শাহানুর আলম, বিকাশ রঞ্জন তালুকদার, মোঃ রেজাউল করিম, আমিনুল হক শিপন, মির্জা আব্দুল অদুদ, আলী হোসেন খান, মোঃ নুরুল ইসলাম, আজাদ নুর মিয়া, শ্যামল দত্ত, হাসান আল মাসুম, হাফেজ আরিফুল ইসলাম সরকার, মোঃ শামিম আহমেদ, মোঃ আব্দুর রহমান দোলাল, হাফিজ আহমদ, সাদিকুর রহমান, রফিক আহমদ, মোঃ সাইফুল ইসলাম, মকবুল হোসেন ও মোঃ আলী রাজ আহমেদ।







