জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৫, ৭:৫৮:২০ অপরাহ্ন

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে জাবের মিয়া নামের ১৬ বছরের এক জেলের মৃত্যু হয়েছে। সে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বেতাউকা গ্রামের কনর মিয়ার ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার বাড়ির পাশে হাওরে নৌকা দিয়ে ছাঁই জাতীয় মাছের ফাঁদ দিয়ে মাছ ধরতে যায় জাবের। এ সময় অসাবধানতাবশত হাওরের উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের টানা তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাবের মিয়ার মৃত্যু হয় বলে চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল নিশ্চিত করেছেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, মৃত জেলের পিতার আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।






