সুনামগঞ্জে ৩২ টি ভারতীয় গরু আটক
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৫, ৮:০২:০০ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সীমান্তে ৩২ টি ভারতীয় গরু আটক করেছে২৮ বিজিবি। শনিবার ভোর রাতে তাহিরপুর ও দোয়ারা সীমান্ত থেকে এসব গরু আটক করা হয়। যার মোট মুল্য ৩০ লাখ ২০ হাজার টাকা। বিজিবি জানায়, তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নে ভোর রাতে বীরেন্দ্রনগর বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১১৯২/৩-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুয়াছড়া নামক স্থান হতে ০১টি স্টিল বডি নৌকাসহ ১৮টি ভারতীয় গরু আটক করে, যার সিজার মূল্য ২০ লক্ষ ৪০ হাজার টাকা।
এদিকে দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নে বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২৩০/এমপি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর নামক স্থান হতে ১৪টি ভারতীয় গরু আটক করে, যার সিজার মূল্য ৯ লক্ষ ৮০ হাজার) টাকা ।






