জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ

তাহিরপুরে ছাত্রদল-যুবদলের দুই নেতার মারামারি


প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৫, ৮:০৯:১৭ অপরাহ্ন

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা রোগীদের খাবার সরবরাহের টেন্ডারকে কেন্দ্র করে যুবদলের যুগ্মসম্পাদক জাহাঙ্গীর আলম ও ছাত্রদলের আহবায়ক আবুল হাসান রাসেল এর মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছে রাসেল ও তার প্রতিপক্ষ জাহাঙ্গীর সামান্য আঘাত পেয়েছে। গত বুধবার (৬ আগষ্ট) তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে ঘটনাটি ঘটে।

এই ঘটনার তিন দিন পার হলেও এ নিয়ে কোনো পক্ষই থানায় লিখিত কোনো অভিযোগ দেয়নি। তেমনি দুটি দলের দায়িত্বশীল দলীয়ভাবেও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। তবে এই ঘটনায় উপজেলা ও জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

ঘটনার পর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মারামারির একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, গত বুধবার দুপুরের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে রোগীদের খাবার সরবরাহের টেন্ডারকে কেন্দ্র করে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল ও উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলমের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও এরপর মারামারির ঘটনা ঘটে। এসময় উপজেলা যুবদলের কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন। মারামারির এক পর্যায়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল মাথায় রক্তাক্ত জখম হলে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তারা দু’জনেই সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল এর গ্রুপের বলে জানিয়েছেন বিএনপির একাধিক নেতা ও স্থানীয় এলাকাবাসী।

মারামারি ঘটনা নিয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম জানান, হাসপাতালে রোগীদের খাবার সরবরাহের টেন্ডার বঞ্চিত হয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল হাসান রাসেল স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে প্রবেশ করে স্বাস্থ্য কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলতে থাকেন বিএনপির কে আপনাদের কাছে চাঁদা চেয়েছেন বলেন। ওই সময় আমি রাসেলের কথাবার্তা রেকর্ড করতে গেলে সে উত্তেজিত হয়ে আমার শরীরে হাত তোলে। এক পর্যায়ে ধাক্কাধাক্কিতে তিনি মাথায় আঘাত পেয়েছেন এমনকি আমি নিজেও আঘাতপ্রাপ্ত হয়েছি।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেলের পিতা এমরান হোসেন বলেন, রাসেল চিকিৎসাধীন রয়েছে। তবে কিভাবে সে মাথায় আঘাত পেয়েছে তা নিশ্চিত হতে পারিনি।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান বলেন, গত ২ জুলাই হাসপাতালে রোগীদের খাবার সরবরাহের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গত বুধবার মূলত হাসপাতালের সেবার মান নিয়ে হাসপাতালের ভেতরে জাহাঙ্গীর আলম ও রাসেল আহমদের মধ্যে কথা কাটাকাটি ও মারপিটের ঘটনা ঘটে। রাসেল মাথায় রক্তাক্ত জখম হয়েছে, অপরদিকে জাহাঙ্গীর আলমও কিছুটা আঘাত পেয়েছেন।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বলেন, যুবদল ও ছাত্রদলের দুই নেতার মারামারি ঘটনা শুনেছি, কিন্তু কোন পক্ষই থানায় এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করেন নি।

সুনামগঞ্জ এর আরও খবর
দোয়ারায় ইসলামী এডুকেশন সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষা

দোয়ারায় ইসলামী এডুকেশন সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষা

ছাতকে কমর আলী কলেজে ৩৮ পরীক্ষার্থীর মধ্যে পাস ২ জন

ছাতকে কমর আলী কলেজে ৩৮ পরীক্ষার্থীর মধ্যে পাস ২ জন

সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

দোয়ারায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

দোয়ারায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

সর্বশেষ সংবাদ
সিলেটে ডেঙ্গুর উদ্বেগজনক বিস্তার : মৌসুমের অর্ধেকের বেশি আক্রান্ত অক্টোবরে
সিলেটে ডেঙ্গুর উদ্বেগজনক বিস্তার : মৌসুমের অর্ধেকের বেশি আক্রান্ত অক্টোবরে
কোম্পানীগঞ্জে বালু খেকোদের হামলায় জেলা প্রশাসনের ২ ভলেন্টিয়ার আহত
কোম্পানীগঞ্জে বালু খেকোদের হামলায় জেলা প্রশাসনের ২ ভলেন্টিয়ার আহত
ইসলামী আদর্শে পরিবার গঠন ও সন্তানদের গড়ে তুলতে হবে : ড. বাবুল
ইসলামী আদর্শে পরিবার গঠন ও সন্তানদের গড়ে তুলতে হবে : ড. বাবুল
৬নং ওয়ার্ডে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল
৬নং ওয়ার্ডে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল
দোয়ারায় ইসলামী এডুকেশন সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষা
দোয়ারায় ইসলামী এডুকেশন সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষা
স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩
স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পরিচিতি সভা
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পরিচিতি সভা
ছাতকে কমর আলী কলেজে ৩৮ পরীক্ষার্থীর মধ্যে পাস ২ জন
ছাতকে কমর আলী কলেজে ৩৮ পরীক্ষার্থীর মধ্যে পাস ২ জন
সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল
সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল
শাল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে বিএনপি কর্মী নিহত
শাল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে বিএনপি কর্মী নিহত
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১০৩
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১০৩
আলিমে পাঠানটুলা জামেয়া মাদ্রাসার কৃতিত্বের ধারা অব্যাহত
আলিমে পাঠানটুলা জামেয়া মাদ্রাসার কৃতিত্বের ধারা অব্যাহত
ওসমানী এয়ারপোর্টে অন্তঃসত্ত্বা নারীকে বিমানে উঠতে বাধা!
ওসমানী এয়ারপোর্টে অন্তঃসত্ত্বা নারীকে বিমানে উঠতে বাধা!
সীমান্তে ৪৮ বিজিবির সোয়া কোটি টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির সোয়া কোটি টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৭
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৭
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top