গোয়াইনঘাটের ৭ আসামী সুনামগঞ্জে আটক
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৫, ৭:৩৫:২৬ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজির মামলার প্রধান আসামীসহ ৭ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে র্যাব-৯। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার তোফায়েল আহমেদ বলেন, তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, চাঁদাবাজি মামলায় অভিযুক্তরা দীর্ঘদিন পলাতক থাকলেও শনিবার দিবাগত রাত ৩ টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে আজমল হোসেনসহ ৭ জনকে গ্রেফতার করে র্যাব-৯। রোববার সকালে তাদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলো- উপজেলার লেঙ্গুড়া গ্রামের ফয়সল আহমদের ছেলে আজমল হোসেন, মৃত আব্দুস সালামের ছেলে সুলতান আহমদ, ফজর রহমানের ছেলে বিল্লাল মেম্বার, মৃত মুসাব্বিরে ছেলে সুবহান, ফারুক আহমেদের ছেলে শাকিল, মৃত ফজু রহমানের ছেলে ফারুক মিয়া ও মৃত আ. মুসাব্বিরের ছেলে ফয়সল মৌলবী। তারা সবাই লেঙ্গুড়া গ্রামের বাসিন্দা।






