বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে আমিনুল ইসলামের পদোন্নতি
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৫, ৯:০৫:৩৪ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. আমিনুল ইসলাম। পদোন্নতির আগে তিনি বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের পরিচালক ছিলেন। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এর আদেশে তাকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দিয়ে প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
মো. আমিনুল ইসলাম ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সরাসরি অফিসার হিসেবে যোগদান করেন। দীর্ঘ ৩২ বছরের কর্মময় জীবনে তিনি সিলেট ও ময়মনসিংহ অফিসে গুরুত্বপূর্ণ শাখা বিভাগে দায়িত্ব পালন করেন। ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি তিনি বাংলাদেশ ব্যাংক ক্লাব, ময়মনসিংহ এর সভাপতি, বাংলাদেশ ব্যাংক স্কুল, সিলেট এর সেক্রেটারি, বাংলাদেশ ব্যাংক নিবাস মসজিদ কমিটির সেক্রেটারির দায়িত্ব পালন করেন। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কালাপুর গ্রামের মোঃ আব্দুল হাসিম ও মোছাঃ হাজেরা খাতুনের বড়ো ছেলে। বিজ্ঞপ্তি






